শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০৯
Logo
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিন্ধুসভ্যতা বিশেষজ্ঞ র‍্যান্ডাল ল’-র সুতকাগেনদোর-সফরের নির্যাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘পঞ্চাশ নম্বরে নাম’ ক্ষয়িষ্ণু পুরুষ লেখক সসীম কুমার বাড়ৈ আলোচক সুতপা দত্ত দাশগুপ্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতার হকার, উচ্ছেদ অভিযান, ইতিহাসের প্যারাডক্স : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনোদিনী দিন ফিরিবার নয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আইসক্রিমের দারুন স্বাদে গরম হোক উধাও : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-এর ছোটগল্প ‘পদ্মপাতার জল’ নজরুলের চোখে ক্ষুদিরাম : শৌনক ঠাকুর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ইতিহাসসাধক স্বদেশরঞ্জন মণ্ডল : দিলীপ মজুমদার এবারে দশহরাতে আরামবাগের মনসাডাঙ্গার মনসা মাতার পূজায় ছাগবলি বন্ধের সিদ্ধান্ত : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বরেন্দ্র ও গৌড়ীয় ব্রাহ্মণ সমাজের ইতিহাস, কুলপঞ্জি ও অভিলিখনের সমন্বয়ে একটি পুনঃপাঠ : অত্রি ভট্টাচার্য ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘ছেঁড়া জামার ঈশ্বর’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অশুভ শক্তির বিনাশ ও ভক্তের সুরক্ষায় নৃসিংহ চতুর্দশী : রিঙ্কি সামন্ত বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

বুনো রামনাথ ও শিক্ষকসমাজ : অসিত দাস

অসিত দাস / ৮৩০ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

দারিদ্র্যপীড়িত শিক্ষকদের আগেকার দিনে ‘বুনো রামনাথ’ বলে ডাকা হত। কে এই বুনো রামনাথ? নবদ্বীপের এই প্রসিদ্ধ নৈয়ায়িক ও টোল-পণ্ডিত রামনাথ তর্কসিদ্ধান্ত তাঁর দরিদ্র জীবনযাপনের জন্যে যেমন খ্যাত ছিলেন, তেমনি তাঁর পাণ্ডিত্য ঘুম কেড়ে নিয়েছিল অনেক নামী ন্যায়শাস্ত্রবিশারদের।

কথিত আছে তাঁর চতুষ্পাঠী ও বাড়ির উঠোন একসময় আগাছায় ভরে উঠেছিল। বিনি পয়সায় ছাত্র পড়িয়ে তিনি নিবৃত্ত হতেন না, তাদের খাওয়াদাওয়ার ব্যবস্থাও করতেন। অতএব অসীম দারিদ্র্যহেতু তাঁর বসতবাড়ি জীর্ণ হয়ে পড়ে ও জঙ্গলে ভরে ওঠে। বাড়ির এই বন্য চেহারার জন্যেই নাকি তিনি লোকসমাজে বুনো রামনাথ নামে পরিচিত হলেন।

এহ বাহ্য। তিনি যে তর্কসিদ্ধান্ত উপাধিধারী ছিলেন এটি ভুলে গেলে চলবে না। তিনি একদা ভারতের এক ডাকসাইটে শাস্ত্রজ্ঞ পণ্ডিতকে তর্কযুদ্ধে হারিয়ে বাংলার মান রেখেছিলেন। আমার অনুমান, দর্শন ও ন্যায়শাস্ত্রের এই তর্কযুদ্ধে তিনি যে উদাহরণগুলি দিতেন, সেগুলি অরণ্য-প্রকৃতি-পশুপাখি সম্বন্ধীয়। অন্ধগজ (হস্তী) ন্যায়, নষ্টাশ্বদগ্ধরথন্যায়, গোবলীবর্দন্যায়, তৃণজলৌকান্যায়, অহিনকুলন্যায়, অশ্বতরীগর্ভন্যায়, কাকতালীয়ন্যায় ইত্যাদি ন্যায়তত্ত্ব তিনি পেশ করতেন। ‘বন্য’ উদাহরণ দেওয়ার জন্যে তাঁর ডাকনাম ‘বুনো রামনাথ’ হয়ে গিয়েছিল বলে আমার ধারণা।

বাংলার বৌদ্ধিক ও দার্শনিক ইতিহাসে আঠেরো ও উনিশ শতক একটি যুগান্তকারী অধ্যায়। এ সময়েই বহু তর্কশাস্ত্রবিদ, দার্শনিক ও যুক্তিবাদী মনীষীর আবির্ভাব ঘটে। তাঁদের মধ্যে রামনাথ তর্কসিদ্ধান্ত তথা বুনো রামনাথ ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে বুদ্ধিদীপ্ততা, কঠিন তর্ক, ব্যঙ্গ-বিদ্রূপ এবং একই সঙ্গে একরকম “অপ্রতিরোধ্য যুক্তি-শক্তি”। বুনো রামনাথ শুধু একজন তর্কশাস্ত্রজ্ঞই নন, তিনি ছিলেন এক রসিক, বিদ্রুপপ্রিয় এবং অকপট সত্যভাষী মানুষ।

রামনাথ তর্কসিদ্ধান্তের জন্ম হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে, আনুমানিক ১৭৭০ সালে। সঠিক সাল নিয়ে কিছু বিতর্ক থাকলেও তিনি ছিলেন নদীয়া জেলার সন্তান। নবদ্বীপ তথা নদীয়া সেই সময় তর্কশাস্ত্র, ব্যাকরণ ও ন্যায়দর্শনের কেন্দ্রস্থল হিসেবে বিখ্যাত ছিল। সেখানকার টোলগুলোতে প্রতিদিনই হতো শাস্ত্রীয় বিতর্ক। এমন পরিবেশেই তিনি শাস্ত্রচর্চায় মনোনিবেশ করেন এবং খুব অল্প বয়সেই তর্কশাস্ত্রে অসাধারণ কৃতিত্ব অর্জন করেন।

তাঁর আসল উপাধি ছিল ‘তর্কসিদ্ধান্ত’। কিন্তু তিনি যুক্তি প্রদর্শনে এতটাই তীক্ষ্ণ, অকাট্য ও নির্মম ছিলেন এবং এতটাই প্রটোকলবিহীন, ম্যানার্সের তোয়াক্কা না করা ছিল তাঁর আচরণ যে সেই আকাঁড়া ব্যবহারের জন্যে সাধারণ মানুষ তাঁকে “বুনো রামনাথ” বলে ডাকতে শুরু করে। এই ডাকনাম একদিকে যেমন তাঁর দুর্বার ও কিছুটা “আশ্চর্য” স্বভাবের ইঙ্গিত বহন করে, অন্যদিকে তর্কে তাঁর অদ্বিতীয় প্রতাপকেও প্রকাশ করে।

একদা কৃষ্ণনগরের মহারাজার কানে গেল রামনাথের অর্থাভাবের কথা। লোক মারফত সাহায্যের প্রস্তাব পাঠিয়ে ব্যর্থ হওয়ায়, একদিন রাজা নিজে এসে উপস্থিত হলেন রামনাথের পর্ণ কুটিরে। রাজা এই ন্যায়শাস্ত্রের পণ্ডিতকে সরাসরি অর্থাভাবের কথা বলতে সাহস পেলেন না। প্রারম্ভিক আলাপের পর বললেন, আপনার কি কোনও অনুপপত্তি আছে? অনুপপত্তি কথাটির অর্থ অভাব বা অসুবিধা। পণ্ডিত রামনাথ ভাবলেন, মহারাজ বুঝি জানতে চাইছেন, ন্যায়শাস্ত্রের কোনও জটিল প্রশ্নের সমাধানে তাঁর কোনও অসুবিধা হচ্ছে কি না? রামনাথ বললেন, মহারাজ, চার খণ্ড চিন্তামণি শাস্ত্রের উপপত্তি করেছি। আমার তো কোনও অনুপপত্তি নেই। আসলে মিথিলার মহাপণ্ডিত গঙ্গেশ উপাধ্যায় এই চিন্তামণি শাস্ত্র রচনা করেছিলেন। এটি ন্যায়শাস্ত্রের একটি আকর বা প্রধান গ্রন্থ। এর যথোচিত ব্যাখ্যা, টীকা-টিপ্পনী পণ্ডিত সমাজে ন্যায়শাস্ত্রের আলোচনায় পাণ্ডিত্যের মাপকাঠি হিসাবে গণ্য হত।

রামনাথ ছিলেন প্রথাগত ন্যায়-তর্কশাস্ত্রের অতি বিশিষ্ট পণ্ডিত। “ন্যায়শাস্ত্র” ও “তর্ক” ছিল তাঁর মূল দক্ষতার জায়গা। তিনি শাস্ত্রীয় নিয়মে টোল-শিক্ষার মাধ্যমে ব্যাকরণ, মীমাংসা, ন্যায় ও বেদান্তের জ্ঞান অর্জন করেন। অল্প বয়সেই তিনি কঠিন শাস্ত্রীয় গ্রন্থ মুখস্থ করে ফেলেন এবং পরে গুরুজনদের সঙ্গে তর্কযুদ্ধে অংশ নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন।

রামনাথের আসল খ্যাতি তৈরি হয় তাঁর তর্কযুদ্ধের কারণে।

  • তিনি যখন কোনো বিতর্কে অংশ নিতেন, প্রতিপক্ষ প্রায় কখনোই তাঁর যুক্তির জালে টিকে থাকতে পারত না।
  • তাঁর ভাষা ছিল প্রখর, অনেক সময় ব্যঙ্গ-বিদ্রূপে ভরপুর। ফলে শুধু পণ্ডিতরাই নয়, সাধারণ মানুষও তাঁর তর্ক শুনে আনন্দ পেত।
  • অনেক সমালোচক বলেন, তাঁর তর্ককলা কখনো কখনো এতটাই তীব্র হয়ে উঠত যে প্রতিপক্ষকে “হতবুদ্ধি” করে দিত। এ কারণেই তাঁকে “বুনো” রামনাথ বলা হত। কারণ যুক্তির জাল ‘বুনতে’ তিনি সিদ্ধহস্ত ছিলেন।

রামনাথ কেবল শাস্ত্রজ্ঞ ছিলেন না, তিনি ছিলেন এক রসিক ও ব্যঙ্গবিদ্রুপপ্রবণ মানুষ। তিনি জীবনের নানা অসঙ্গতি ও অযৌক্তিক আচরণকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করতেন।

  • সমাজে অন্ধবিশ্বাস বা অর্থহীন আচার-অনুষ্ঠানের বিরুদ্ধেও তিনি তর্ক করতেন।
  • অনেক সময় সাধারণ লোকজনও তাঁর ব্যঙ্গ ও ঠাট্টার শিকার হতো, তবে তাতে তাঁকে ভয় দেখানোর চেয়ে হাস্যরসই বেশি ফুটে উঠত।

রামনাথ তর্কসিদ্ধান্তের অবদান তিনটি ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য:

১. তর্কশাস্ত্রের প্রসার — নদীয়ার টোলে তর্কশাস্ত্রকে তিনি সহজবোধ্য ও জনপ্রিয় করে তুলেছিলেন।

২. সমাজচিন্তা — যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে তিনি সামাজিক অন্ধবিশ্বাস ভাঙতে চেয়েছিলেন।

৩. ভাষার ব্যবহার — তাঁর ব্যঙ্গ-রসিকতা সাধারণ বাংলায় প্রকাশিত হতো। ফলে পণ্ডিতদের বিতর্ক সাধারণ মানুষও উপভোগ করতে পারত।

তাঁর সমসাময়িকরা আবার সমালোচনা করতেন যে, রামনাথ অনেক সময় তর্কের খাতিরে অতি মাত্রায় আক্রমণাত্মক হয়ে উঠতেন। এতে প্রতিপক্ষ পণ্ডিতরা আঘাতপ্রাপ্ত হতেন। অনেকে মনে করতেন, তিনি “শাস্ত্রীয় তর্কের” চেয়ে “বাগযুদ্ধকে” বেশি গুরুত্ব দিতেন। তবে এই আক্রমণাত্মক ভঙ্গিই তাঁকে ‘বুনো রামনাথ’ করে।

রামনাথ তর্কসিদ্ধান্তকে ঘিরে বহু গল্প, উপাখ্যান ও লোককথা তৈরি হয়েছে। আজও গ্রামীণ সমাজে বা পণ্ডিতমহলে তাঁর নাম উল্লেখ করা হয় বিশেষ এক রসিকতার ভঙ্গিতে। মানুষ তাঁকে শুধু একজন শাস্ত্রজ্ঞ হিসেবে নয়, বরং এক ব্যতিক্রমী চরিত্র হিসেবে মনে রেখেছে।

বুনো রামনাথের জীবনী থেকে আমরা বুঝতে পারি —

  • যুক্তি ও তর্ক হলো সমাজকে এগিয়ে নেওয়ার অন্যতম হাতিয়ার।
  • অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়াতে হলে সাহসী, ব্যঙ্গাত্মক ও অকপট হওয়া জরুরি।
  • তর্কশাস্ত্র কেবল বিদ্যাজগতেই নয়, সাধারণ মানুষের চিন্তাচেতনায়ও আলো ফেলতে পারে।

তাঁর উত্তরাধিকার আজও নদীয়া ও বাংলার বৌদ্ধিক সংস্কৃতিতে জীবিত।

রামনাথ তর্কসিদ্ধান্ত বা বুনো রামনাথ ছিলেন এক অদ্ভুত মিশ্রণ — একদিকে কঠিন শাস্ত্রজ্ঞ, অন্যদিকে রসিক ওরেটর। তাঁর প্রখর যুক্তিশক্তি, অকপট সত্যবাদিতা এবং ব্যঙ্গরসের কারণে তিনি বাংলার চিন্তাজগতে এক স্মরণীয় চরিত্র হয়ে আছেন। তাঁকে ঘিরে যে সব লোককথা তৈরি হয়েছে, তা প্রমাণ করে তিনি শুধু একজন পণ্ডিতই নন, বরং সাধারণ মানুষের জীবনেও স্থায়ী ছাপ রেখে গেছেন।

রামনাথের পাণ্ডিত্যের ব্যাপারে প্রচলিত একটি কাহিনির উল্লেখ এখানে অপ্রাসঙ্গিক হবে না। কলকাতায় মহারাজ নবকৃষ্ণের সভায় এক দিগ্বিজয়ী পণ্ডিত এসেছেন। নবদ্বীপের প্রধান নৈয়ায়িক শিবনাথ বিদ্যাবাচস্পতি এবং বাঁশবেড়িয়ার ডাকসাইটে পণ্ডিত জগন্নাথ তর্কপঞ্চানন সেই পণ্ডিতের কাছে একে একে পরাজয় স্বীকার করলেন। বাংলার মান যায় যায়। অনন্যোপায় রাজসভা থেকে খবর গেল বুনো রামনাথের কাছে। রামনাথ সাধারণত পাণ্ডিত্যের ঢক্কানিনাদ পছন্দ করতেন না। কিন্তু স্বভূমির পণ্ডিত সমাজের মান রক্ষায় তাঁকে যেতে হল। তাঁর পরাক্রমী পাণ্ডিত্যের কাছে হার মানলেন সেই দিগ্বিজয়ী পণ্ডিত। নবদ্বীপ এবং বাংলার মুখ রক্ষা হল। রাজা নবকৃষ্ণ খুব খুশি। আপ্লুত মহারাজ প্রচুর ধনরত্ন দিতে চাইলেন রামনাথকে। সেই পুরস্কারকে ‘কাকবিষ্ঠা’ বলে প্রত্যাখ্যান করলেন রামনাথ।

আজ শিক্ষকদিবসে বুনো রামনাথই হতে পারেন আমাদের আদর্শ। তাঁর তীব্র জ্ঞানপিপাসা, অত্যাশ্চর্য শিক্ষাদানক্ষমতা, অর্থের প্রতি বৈরাগ্য, বিনি পয়সায় শিক্ষাসত্র খোলা, আমাদের বর্তমান শিক্ষকসমাজকে পথ দেখাতে পারে। ‘Plain living and high thinking’ — এর পথিকৃৎ বুনো রামনাথকে আমি আজকের শিক্ষকদিবসে সর্বাগ্রে স্মরণ করি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন