| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বগুড়ায় জমজমাট এক দিনের বউমেলা : মনোজিৎ কুমার দাস

Reporter
মনোজিৎকুমার দাস / ২৭৪ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

বগুড়ার গাবতলীতে বউমেলায় ভিড় ছিল জমজমাট।

মেলার ক্রেতা-বিক্রেতা উভয়ই নারী। কেবল নারীদের জন্যই এ মেলার আয়োজন। এ কারণে এর নামকরণ করা হয় বউমেলা। বগুড়ার গাবতলী উপজেলার প্রত্যন্ত এলাকা মহিষাবান গ্রামে বছরে এক দিনের জন্য বসে ব্যতিক্রমী এই মেলা। ৩০ বছর ধরে পোড়াদহ মেলার পরের দিন ধারাবাহিকভাবে হয়ে আসছে এই মেলাটি।

গত বৃহস্পতিবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে পোড়াদহ মেলার স্থলে বসেছিল বউমলা। মূলত গাবতলী উপজেলার পোড়াদহ মাছের মেলাকে কেন্দ্র করে এলাকার হাজারো মেয়ে বাবার বাড়িতে এসে পরের দিন বউমেলায় যান স্বজন-বন্ধুদের সঙ্গে। অন্য এলাকার যেসব মেয়ের বিয়ে হয়েছে এই গ্রামে, তাঁরাও আসেন শ্বশুরবাড়ির ঐতিহ্যের এই মেলায়।

মেলা উপলক্ষে মেয়েরা আসেন বাপের বাড়ি। তরুণী, গৃহবধূ-সহ কয়েক হাজার নারীর সমাগম ঘটে এই মেলায়। সকাল থেকেই এলাকার নানা বয়সী নারীরা কেনাকাটার জন্য আসতে থাকেন মেলায়। এই উৎসবকে ঘিরে জমজমাট হয়ে ওঠে নানা রকম পণ্যের বেচাকেনা।

মেলায় ত্রিপল আর সামিয়ানা টাঙিয়ে পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সকাল থেকেই এলাকার সব বয়সী বিবাহিত মেয়েরা কেনাকাটার জন্য ভিড় জমাতে শুরু করেন। দুপুরের দিকে মেলা পরিপূর্ণ হয়ে ওঠে ক্রেতাদের ভিড়ে। নারীদের প্রসাধনী সামগ্রীই মেলার প্রধান উপজীব্য হলেও মেলা চত্বরে স্থান পেয়েছিল গৃহস্থালির প্রয়োজনীয় তৈজসপত্র-সহ অন্য সামগ্রী আর বাচ্চাদের খেলনা। রেশমি চুড়ি, আলতা, ফিতে, টিপ, ইমিটেশনের গয়না-সহ নানা ব্যবহার্য পণ্য বিক্রি হয় মেলায়। এলাকার বউ ও মেয়েরা ঘোরাফেরা করে তাদের পছন্দের জিনিসপত্র কেনে।

বউমেলার আয়োজক জাহিদুল ইসলাম বলেন, পোড়াদহ মেলায় প্রচণ্ড ভিড়ের কারণে নারীরা যেতে পারেন না। এ কারণে পরের দিন আমন্ত্রিত-সহ স্থানীয় মেয়েদের জন্য আয়োজন করা মেলাটি পরিচিতি লাভ করেছে ‘বউমেলা’ হিসেবে। এখানে মেয়েদের কেনাকাটা নির্বিঘ্ন আর নিরাপদ করতে স্থানীয় যুবসমাজ স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে। আর মেলা চত্বরে কোনো পুরুষ ঢুকলে নারীরাই তার কাছে কৈফিয়ত তলব করেন। এ কারণে কোনো পুরুষ মেলার ভেতর প্রবেশ করেন না।

জাহিদুল ইসলাম আরও জানান, গ্রামের ভেতরে এক দিনের মেলা হলেও সেখানে ভালো কেনাকাটা হয়। মেলায় আগত দোকানিদের কোনো খরচ দিতে হয় না বলে প্রতিবছরই মেলায় বিক্রেতার সংখ্যা বাড়ছে।

বউ মেলায় আসতে পেরে অনেক বিবাহিত মেয়েরা বলেন, আমাদের এখানকার এই ব্যতিক্রমধর্মী বউমেলার জন্য আমরা খুবই আনন্দিত। মেয়েদেরও নিজস্ব এমন একটা মেলায় মিলিত হওয়ার ইচ্ছে থাকে। কিন্তু পুরুষদের মধ্যে গিয়ে যা উপভোগ করা আমাদের পক্ষে মোটেই সম্ভবপর নয়। তারা বলেন, মেলার আয়োজকরা এই বউমেলার আয়োজন করে ঘরবন্দী মেয়েদের স্বাধীনভাবে চলাফেরা, কেনাবেচার সুযোগ করে দেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানাই। ক্রেতা বিক্রেতাদের দের আশা, প্রতিবছরই যেন এরকম বউমেলা অনুষ্ঠিত হোক।

মনোজিৎ কুমার দাস, প্রাবন্ধিক ও সাংবাদিক, লাঙ্গলবাঁধ, মাগুরা, বাংলাদেশ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev