| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ভাবাদিঘির জট এখনও কাটেনি, বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেল চলাচল শীঘ্রই : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৫২৮ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ভাবাদিঘির জট এখনও কাটেনি। আটকে আছে রেলের কাজ। অথচ তারকেশ্বর — বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে গোঘাট পর্যন্ত। তারকেশ্বর থেকে রেল চলাচল শুরু হয়েছে অনেক দিন আগেই। অপরদিকে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেলের কাজ প্রায় সম্পূর্ণ। ময়নাপুর ও বড় গোপীনাথপুর হয়ে বিষ্ণুপুর পর্যন্ত রেল স্টেশন ও লাইন পাতার কাজ প্রায় শেষ পর্যায়ে। রেল সূত্রে জানা গেছে নতুন বছরের গোড়ার দিকে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেল চলাচল শুরু হবে। এজন্য প্রস্তুতি চলছে। ভাবাদিঘির জট কাটলেই গোঘাটের সঙ্গে সরাসরি যোগাযোগ হবে। তখনই সম্পূর্ণ হবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ।

প্রসঙ্গত, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেলপথ সরাসরি কবে চলবে তার নিশ্চয়তা এখনও পাওয়া যাচ্ছে না। তবে নতুন বছরের গোড়ার দিকে মানুষজন পেতে পারে ঠাকুরের জন্মস্থান কামারপুকুরের আগেই সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটিতে রেল পরিষেবা। যেভাবে রেলপথ তৈরির কাজ দ্রুত গতিতে চলছে তাতে আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগেই বিষ্ণুপুর থেকে জয়রামবাটি, কামারপুকুর, তারকেশ্বর সরাসরি রেলপথ চালু হয়ে যাবে বলেই ধারণা। এই মুহূর্তে ভাবাদিঘির অংশের রেল লাইনের কাজ আটকে আছে। অবশ্য তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত চলছে ট্রেন। গোঘাট থেকে কামারপুকুর ঢোকার আগে ভাবাদিঘি পর্যন্ত ট্রেন লাইনের কাজ অনেকটাই এগিয়েছে, কিন্তু ভাবাদিঘির সামান্য অংশের কাজের জন্য সরাসরি গোঘাট থেকে কামারপুকুর রেলপথ পাতার কাজ এখনো আটকে। রেল সূত্রে খবর, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেলপথের বাকি কাজ দ্রুত শেষ হয়ে ট্রেন চলাচল করবে। তার আগেই বিষ্ণুপুর, ময়নাপুর, বড় গোপীনাথপুর হয়ে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর।

এদিকে ইতিমধ্যে জোরকদমে জয়রামবাটি রেল স্টেশনের কাজ চলছে। বড় গোপীনাথপুরের রেল স্টেশন তৈরি ও স্লিপার পাতার কাজ চলছে । এলাকার মানুষ খুশি এই কাজে। উল্লেখ্য, জয়রামবাটি মাতৃ মন্দিরের আদলে রেল স্টেশনের ভবন তৈরি হয়ে গেছে। বিষ্ণুপুর থেকে জয়রামবাটি আসার ক্ষেত্রে বড় গোপীনাথপুর রেলস্টেশন এলাকায় স্লিপার পাতার কাজ চলছে। বড় গোপীনাথপুর স্টেশন এলাকায় প্ল্যাটফর্মের ছাউনি ও শেড, ফুট ওভারব্রিজ তৈরির কাজ চলছে। সবচেয়ে বড় বিষয় এই স্টেশনে বা এই পথে এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর মতো প্রস্তুতি নিচ্ছে রেল কর্তৃপক্ষ। কামারপুকুর রেল স্টেশন এবং টিকিট কাউন্টার, রেল স্টেশনের প্রবেশ গেট আগেই তৈরি হয়ে গেছে। অথচ কামারপুকুর থেকে জয়রামবাটি ও গোঘাট দুদিকের কাজ সেইভাবে শুরু হয়নি।

এদিকে কামারপুকুর রেল স্টেশনে ইতিমধ্যে ইলেকট্রিক খুঁটি নামানো হয়েছে।

কামারপুকুর থেকে ভাবাদিঘির আগে পর্যন্ত ইলেকট্রিকের কাজ‌ও সেরে ফেলতে চাইছে রেল কর্তৃপক্ষ। ভাবাদিঘির অংশের কাজ দ্রুত শেষ করে  জয়রামবাটির সাথেই একসঙ্গে সরাসরি এই লাইনে ট্রেন চলাচল শুরু হতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ ।

প্রসঙ্গত, রেল স্টেশনের প্ল্যাটফর্মের টাইলস, পাথর ইতিমধ্যেই এসে পৌঁছেছে। ট্র্যাকের কাজ চলছে। এছাড়া ওভার ব্রিজের কাজও শুরু হয়েছে। বড় গোপীনাথপুর স্টেশনের টিকিট কাউন্টার ভবনের কাজও চলছে। এখানে তিনটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। কামারপুকুর, জয়রামবাটি ও গোপীনাথপুর বিভিন্ন এলাকায় দফায় দফায় পদস্থ আধিকারিকরা এলাকা পরিদর্শন করছেন।

এদিকে কামারপুকুর স্টেশন আগেই মন্দিরের আদলে তৈরি হয়েছে। এখানে প্ল্যাটফর্মের শেডও তৈরি, টিকিট কাউন্টার আগেই তৈরি হয়ে গেছে।

অপরদিকে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুরের কাজও অনেকটা এগিয়ে গেছে। রেল সূত্রে খবর, ভাবাদিঘির জট রয়ে গেলেও বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচল খুব শীঘ্রই শুরু হয়ে যাবে।

এদিকে আবার রেল সূত্রে খবর জয়রামবাটি এবং কামারপুকুর এই দুটি জায়গাতেই দুটি স্টেশনে একযোগে ট্রেন চালানোর সম্ভাবনা রয়েছে। তার আগে বিষ্ণুপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা হতে পারে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev