| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বিধান শিশু উদ‍্যানের বিধান বইমেলা শুরু হচ্ছে ৫ মার্চ

Reporter
লীনা ঘোষ / ৩৯৪ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

করোনা কালে এ বছর বইমেলা হয় নি। তবে কলকাতা এবং জেলার বিভিন্ন অঞ্চলে ছোট ছোট বইমেলা প্রায়ই হচ্ছে। আর কিছুই নয়, দুধের সাধ ঘোলে মেটানো। তবু মন্দের ভালো এই পাড়াতোত বই মেলা। প্রকাশকেরাও যেমন একটু নিঃশ্বাস ফেলতে পারছেন ঠিক তেমনি বই ব্যবসার সঙ্গে যুক্ত কারিগররাও কিছুটা উপকৃত হচ্ছেন। এবার বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদারের উদ্যোগে আগামীকাল ৫ মার্চ থেকে ১৪ মার্চ পযর্ন্ত চলবে বিধান শিশু উদ‍্যানের বিধান বইমেলা।

প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পযর্ন্ত এই মেলা সর্বসাধারণের জন‍্য খোলা থাকবে। পাবলিসার্স এন্ড বুক সেলারস্ গিল্ড এবং ড. বি.সি.রায় মেমোরিয়াল কমিটি এই মেলার আয়োজন করেছে। যাতায়াতের পক্ষে খুবই সুবিধাজনক স্থানে বিধান শিশু উদ‍্যানের অবস্থান। বিধাননগর স্টেশান থেকে হেঁটে পাঁচ সাত মিনিটের রাস্তা। বাইপাস দিয়ে এলে উল্টোডাঙ্গা হাডকো মোড়ের কাছে। ‘আমাদের মেলায় এসে বই কিনলে ১৫% থেকে ২০% ছাড়তো পাবেনই’। কোনো কোনো ক্ষেত্রে এই ছাড় বেশীও হতে পারে। কলকাতার বেশীরভাগ প্রকাশক বিধান শিশু উদ‍্যানের বিধান বইমেলায় উপস্থিত থাকছেন। প্রতিদিন থাকছে কবি সাহিত্যিকদের বিভিন্ন বিষয়ে আলোচনা, গল্পপাঠ, আবৃত্তি, গান। প্রতিদিন সান্ধ‍্য সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসঙ্গীতের পাশাপাশি থাকবে ‘দোহার’-এর অনুষ্ঠান। এছাড়াও থাকছে ‘মাতান’-এর গান। গাইবেন পায়েল বসু। থাকবে বিধান কয়‍্যারের গান। বিধান শিশু উদ‍্যানে ছোটো ছোটো ছেলেমেয়েরাও নাচে গানে আবৃত্তিতে মাতিয়ে রাখবে মঞ্চ। আর বাঙালীর রসনা তৃপ্তির হরেক আয়োজন তো থাকবেই। প্রত‍্যেক বইপ্রিয় মানুষ আসুন এই মেলায়। বই কিনুন। আমরা চেষ্টা করি আমাদের পরবর্তী প্রজন্ম যেন বেশী করে বই পড়তে আগ্রহী হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev