| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বিভূতিভূষণের গ্রাম—শহর, অরণ্য—প্রান্তর : সুদেব সিংহ

Reporter
সুদেব সিংহ / ১১৪৬ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

একুশ শতকে প্রায় ২০টা বছর পার হতে চললো। এখনও দেখা যাচ্ছে আমাদের দুশ্চিন্তা, উদ্বেগ, এসবের মধ্যে দিয়ে যে হাতে গোনা কয়েক জনের মুখ বার বার আমাদের চোখের সামনে ভেসে ওঠে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম প্রধান। দুর্ভাবনা, উদ্বেগ বলতে আধুনিকতার যেসব সমস্যা নিয়ে আমরা জেরবার সেসবের কথা বলছি। ধরুন, প্রকৃতি নিয়ে পৃথিবী জুড়ে উদ্বেগের বাতাবরণ। আধুনিকতা আমাদের শিখিয়েছে নাগরিকতার মূল্য। অথচ নগরায়নের দাপটে কত মানুষ তাঁদের ঘরবাড়ি, কৃষিকাজের জমি হারাচ্ছেন—এই দৃশ্য তো সারা পৃথিবী জুড়ে। ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ফিল্মটি পৃথিবী জুড়ে আলোড়ন ফেলেছে। তারপর ৫০ বছর কেটে গেছে। পথের পাঁচালী ফিল্মের পঞ্চাশ বছর উদ্‌যাপনের কথা সংগত কারণেই বলা হয়েছে। তবে, বিভূতিভূষণকে নিয়ে সমপরিমাণ আলোচনা হলে আমাদের দুশ্চিন্তার কেন্দ্রগুলো আমরা হয়তো আরেকটু ভালো করে দেখতে পারতাম।

আমাদের মনে পড়বে, ‘অপরাজিত’ উপন্যাসের সেই অংশটি যেখানে শ্রীমান অপূর্বকুমার রায় নিশ্চিন্দিপুরের ঘন সবুজ ছায়া পিছনে ফেলে এই নগরের হ্যারিসন রোড লাগোয়া পুটয়াটোলায় এক মেসে বাসা বেঁধেছে। সারা দিন কলকাতা দেখে বেড়িয়ে সে ভারী ক্লান্ত হয়ে সন্ধ্যায় ছাদে শুয়ে পড়েছে। শুয়ে শুয়ে সে ভাবে এই নগরীতে অপেক্ষা করে রয়েছে সারি সারি বিস্ময়চিহ্ন। সে মিউজিয়াম, গড়ের মাঠ এসব দেখতে পাবে তো। অপু বায়েস্কোপ দেখতে চায়। সে গাঁ থেকে বন্ধুদের মুখে গল্প শুনে এসেছে কলকাতায় ভারী বায়োস্কোপ দেখার চল। তাদের দেওয়ানপুরের স্কুলে একটা ভ্রমণকারী বায়োস্কোপের দল গিয়েছিল। সেইসময় সে জেনেছে বায়োস্কোপ ভারী অদ্ভুত জিনিস। সাদা পর্দায় সে দেখেছে রেলগাড়ি দৌড়োচ্ছে, একটি লোক হাত—পা নেড়ে কতরকম মুখভঙ্গি করে মানুষকে হাসাচ্ছে এইসব। অপু গল্প বলা বায়োস্কোপ দেখতে চায়। মেসের অখিলবাবুকে সে জিজ্ঞেস করে গল্প বলা বায়োস্কোপ কোথায় দেখা যেতে পারে।

গল্প বিষয়টির সাথে আধুনিকতার ভারী নিবিড় যোগাযোগ। এই কালপর্বেই তো নভেল নামক বস্তুর চল হলো। ঘরে ঘরে মেয়েরা লক্ষ্মীর পাঁচালি পড়া শেষ করে কাপড় চাপা দিয়ে নভেল খানা বুকের কাছে টেনে নেয়। বঙ্কিমবাবু, শরৎবাবুর রাজ্যে পাড়ি দিয়ে শিহরিত হচ্ছে আধুনিক মানুষ। অপুও বায়োস্কোপে এই গল্পকথা শুনতে চাইছে। সে তো নিজেই নিজের গল্প লিখে রাখছে হ্যারিসন রোডে, পটুয়াটোলায়, বেনিয়াটোলায়, কলেজ স্ট্রিট চারমাথার মোড়ে, গোলদিঘিতে, সার সার পুরোনো বইয়ের দোকানে। অপুর এই নতুন ছবি তার মা সর্বজয়া অর্ধেক দেখলেন, বাকিটা দেখতে পেলেন না। সর্বজয়া খুশিই হতেন যদি অপু তাঁদের পারিবারিক পেশা পুরুতগিরিতে বহাল থাকতো। কিন্তু অপু ততদিনে গ্লোব দেখা শিখে গেছে, কবিতা আবৃত্তি শিখেছে, ইংরেজি পড়তে শিখেছে, অ্যাটমোস্ফিয়ারে কতরকম গ্যাস এসবও সে জেনে গেছে। এইভাবেই অপুর কথা শুনিয়েছেন বিভূতিভূষণ।

তিনি যদিও গ্রাম প্রকৃতির সফল রূপকার বলেই বার বার চিহ্নিত হন। তবে তাঁর লেখায় অরণ্য—প্রান্তর, গ্রাম—নগর প্রতিটিই যে সমানভাবে উপস্থিত সেটাও যেন আমরা ভুলে না যাই। ‘আরণ্যক’ উপন্যাসের সত্যচরণ সরস্বতী কুণ্ডের জলে পরিদের দেখতে চেয়েছিল। জ্যোৎস্না রাতে ভিন রাজ্যের পরিরা জ্যোৎস্নার পোশাক পরে সরস্বতীর কুণ্ডের চারপাশে ঘুরে বেড়ায় তারপর জলে নাইতে নামে। সত্যচরণ ভাবে এই অপার সৌন্দর্যের দিকে সে কি মুগ্ধ হয়ে চেয়ে থাকতে পারবে? হয়তো কিছুক্ষণ পারবে তারপরই কাছারিবাড়ির কাজে ডাক পড়বে। আধুনিকতার এই ব্যস্ততা বিভূতিভূষণ সঞ্চার করেছিলেন তাঁর চরিত্রের মধ্যে।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৮৯৪ সালে ১২ সেপ্টেম্বর। পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, দৃষ্টিপ্রদীপ, আদর্শ হিন্দু হোটেল, কেদার রাজা, ইছামতী এসব তাঁর বিখ্যাত উপন্যাস। অভিযাত্রিক তাঁর ভ্রমণ বিষয়ক লেখা। এ ছাড়াও অসংখ্যা অসাধারণ ছোটোগল্প লিখেছেন তিনি।

সময়ের সঙ্গে সঙ্গে তাঁর প্রাসঙ্গিকতা এবং সমাদর ক্রমশ যেন বেড়েই চলেছে। তবু তাঁর গ্রাম—নগরের বাসিন্দা, আমরা, আদৌ কি হয়ে উঠতে পারছি!

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev