| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

একনাগাড়ে বৃষ্টিতে আরামবাগের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, ত্রান নিয়ে ক্ষোভ : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৪৫৮ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

ডিভিসি-র জল ছাড়া অব্যাহত। ও অপরদিকে একনাগাড়ে বৃষ্টি। আরামবাগের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে মাটির বাড়ি। খানাকুলের নিচু এলাকা জলমগ্ন। বাসরাস্তা জলে ডুবেছে। উল্লেখ্য, গত শনিবার পুরশুড়ায় বিডিও অফিসে বন্যা পরিস্থিতি মোকাবেলায় চার মন্ত্রীর বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, বেচারাম মান্না, হুগলি জেলার সভাধিপতি রঞ্জন ধারা ও প্রশাসনিক আধিকারিকরাও।

প্রসঙ্গত ,একনাগাড়ে বৃষ্টিতে প্লাবিত হল আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অঞ্চল। ইতিমধ্যেই খানাকুলের বন্দরে রূপনারায়ণ নদ প্রাথমিক বিপদসীমা অতিক্রম করে বইছে। দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী ও দামোদরেও জলস্তর বাড়ছে। জলে ভরেছে খালগুলিও। তার ফলে বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ডুবেছে। অনেক ঘরবাড়িতেও জল ঢুকে পড়েছে। তার জেরে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সদ্য রোপণ করা ধানজমিতেও জল দাঁড়িয়েছে। যা চাষিদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে। আরামবাগ ব্লকের বেশ কয়েকটি পঞ্চায়েতের একাধিক গ্রামে জল ঢুকেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার‌ও ডিভিসি প্রায় ৫৮ হাজার কিউসেক হারে জল ছেড়েছে। রূপনারায়ণ নদের প্রাথমিক য়ে বিপদসীমা ধরা হয় ৬.২৪ মিটার। বর্তমানে সেখানকার জলস্তর বেড়ে হয়েছে ৬.৩১ মিটার।

উল্লেখ্য, জুলাই মাসে আরামবাগে বৃষ্টি হয়েছে ৩৯৫.৮ মিলিমিটার। কৃষিদপ্তরের এক আধিকারিক বলেন, মহকুমায় প্রায় ৬০ শতাংশের বেশি জমিতে ধানবীজ বা রোপণের কাজ হয়ে গিয়েছে। যেসব নিচু এলাকায় জমিতে জল দাঁড়িয়েছে, সেখানে ক্ষতির আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, টানা বৃষ্টিতে নাজেহাল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তার সঙ্গে পাল্লা দিয়ে জল ছেড়ে চলেছে ডিভিসি। পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে পর্যাপ্ত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া নিয়ে একাধিক বৈঠক হয়েছে নবান্নের তরফে। এবার মুখ্যমন্ত্রী নিজে প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করলেন।

এদিকে হুগলির হরিপাল, গোঘাট, খানাকুলের মতো এলাকায় ধানচাষের জমিতে জল জমেছে। সেই জল বার করার চেষ্টাও চলছে।

আরামবাগের এখনও তেলুয়া, ভালিয়া, বুলুন্ডি, মায়াপুর ও রাজাবাজারের কয়েকটি এলাকা পুরোপুরি জলমগ্ন। নৌকোই আপাতত ভরসা। একতলা বাড়ির ভিতরে জল জমেই আছে। আরামবাগের মায়াপুর ১ নম্বর, মায়াপুর ২ নম্বর, বাতানল, গৌরহাটি, সালেপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ জলযন্ত্রনায় ভুগছে। অপরদিকে, পাতুল, নন্দনপুর, কুশালি, জগদীশ তলা ও বাড়নন্দনপুর ইত্যাদি এলাকায় জলবন্দি মানুষ।

পরিস্থিতি খতিয়ে দেখতে ঘন ঘন প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘুরছেন। ইতিমধ্যে চার মন্ত্রী এসে পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। তাঁরা নির্দেশ দিয়েছেন, অবিলম্বে ক্যাম্প করে মানুষের পাশে থাকতে হবে। আরামবাগের জল-যন্ত্রণার ছবির উন্নতি হলেও, ডুবছে খানাকুল। জলাধারের ছাড়া জল ও বৃষ্টির জলের জোড়া আক্রমণে জল বাড়ছে খানাকুলে। ইতিমধ্যেই প্লাবিত মাড়োখানা, জগৎপুর, রাজহাটি-১, পোল ১ ও ২ পঞ্চায়েতের অধিকাংশ গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। চাষের জমি ডুবছে। জল উঠেছে আরামবাগ-গড়েঘাট প্রধান সড়কে। রাস্তায় চলছে নৌকো। কোমরসমান জল রাস্তায়।

খানাকুলের বিজেপি বিধায়কের উদ্যোগে, প্লাবিত এলাকায় ট্র্যাক্টর পরিষেবা চালুর মধ্য দিয়ে যোগাযোগ সচল রাখার চেষ্টা করা হচ্ছে। আরামবাগের বেশ কয়েকটি স্থানে ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে এডিএম, আরামবাগের সাংসদ মিতালি বাগ, হুগলি জেলা পরিষদের-সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা-সহ একাধিক আধিকারিক হাজির হন। মানুষজনকে ত্রাণ সামগ্রী দেন তাঁরা। হরিণখোলা, মায়াপুরের শুশনি পাড়া, পুরশুড়া, বু লুন্ডিতে ত্রাণ সামগ্রী নিয়ে তাঁরা হাজির হন। যদিও জলমগ্ন এলাকার মানুষজন কেউ বলেন, যে সব এলাকার মানুষ সত্যিই জলবন্দি, সেখানে কেউ আসেননি। তাঁরা একরকম দ্বীপে বাস করছেন। খাবারের সংস্থান কিছু নেই। হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, সাংসদ মিতালি বাগ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। সেই মতো মন্ত্রী, আধিকারিকরা এসেছেন। মানুষের পাশে আমরা আছি।’ — বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা বলেন, ‘এত দিন সব কোথায় ছিলেন! একজন একজন করে এসে নাটক করছেন। ফাইনালি মুখ্যমন্ত্রী এসে নাটকের শেষ অংশটা দেখিয়ে চলে যাবেন। মানুষ যেখানে ছিলেন, সেখানেই থাকবেন।’

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev