| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

গরিবের স্বার্থরক্ষায় ব্যর্থ মোদী, শাহ ব্যস্ত মন্দির-মসজিদ নিয়ে: মহুয়া

Reporter Default
রিপোর্টার / ২১৪ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ৩ মে, ২০২০

একদিকে পরিযায়ী শ্রমিকদের পাশে থেকে ভরসা দিতে, তাঁদের স্বার্থরক্ষায় ব্যর্থ কেন্দ্রীয় সরকার। অন্যদিকে আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার নিয়ে বেআইনি কাজ চলছে! এর প্রতিবাদে সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি টুইটারে লিখেছেন, কীসের ভিত্তিতে সব সরকারি ও বেসরকারি কর্মচারীদের ওই অ্যাপ বাধ্যতামূলক ব্যবহার করতে বলা হচ্ছে? এমন নির্দেশ কোনও আইনবলে দেওয়া যায় না। কেউ যদি এর অপব্যবহার করে বা তথ্য চুরি হয় এই অ্যাপের মাধ্যমে তাহলে তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘনের দায় কার? মহুয়া এরপর লিখেছেন, নাগরিকরা নিশ্চিত থাকুন সরকার এই অ্যাপ ব্যবহার করতে কাউকে জোর করতে পারে না। 

এর আগে পরিযায়ী শ্রমিকদের নিয়েও সরব হন মহুয়া। নির্মাণকাজ চলার সময় ব্যবহৃত মিক্সার মেশিনে ঢুকে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন ১৮ জন শ্রমিক। তাঁরা এভাবে মহারাষ্ট্র থেকে লখনউযাচ্ছিলেন। ইন্দোরে তল্লাশি চালিয়ে পুলিশ তাঁদের গাড়ি থেকে নামায়, গাড়িটা আটক করা হয়। এফআইআর দায়ের হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল পরিযায়ী শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে। তা যে হয়নি আরও একবার সেই ছবি সামনে এলো। শ্রমিকরা যে কোনও মূল্যে ফিরতে চাইছেন। আর কেন্দ্র শীর্ষ আদালতে বলছে, শ্রমিকরা রাস্তায় নেই। সব ব্যবস্থা নেওয়া হয়েছে! 

বিজেপির দখলে থাকা মধ্যপ্রদেশে শ্রমিকদের এই দুরবস্থার ছবি তুলে মহুয়া মৈত্র অমিত শাহকে প্রশ্ন করেছেন, এঁদের দেখে কি আপনার ঘুসপেটিয়া বা অনুপ্রবেশকারী মনে হচ্ছে? বাস্তবকে মিথ্যা আর মাস্কের আড়ালে না লুকিয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? গরিব মানুষকে ন্যূনতম সম্মান দিতে ব্যর্থ মোদী-শাহরা! শ্রমিকরা খাবার পাচ্ছেন না, মজুরি নেই। আর শুধু মন্দির-মসজিদ চলছে!

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev