| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আপাতত শেষ ‘টক টু মেয়র’, এরপর কী জানালেন ববি

Reporter Default
রিপোর্টার / ১৯৪ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২ মে, ২০২০

কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে তিনি চালু করেছিলেন ‘টক টু মেয়র’। করোনা পরিস্থিতিতে কলকাতা কর্পোরেশনের নির্বাচন আটকে গিয়েছে। মেয়াদ ফুরনোয় ৭ তারিখের পর আর কলকাতার মেয়র থাকতে পারছেন না তিনি। কী পদক্ষেপ করবে রাজ্য সরকার তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে শনিবার ২ মে আপাতত শেষবারের মতো ‘টক টু মেয়র’ ব্যবস্থার মাধ্যমে অভাব, অভিযোগ শুনলেন মেয়র ফিরহাদ হাকিম। জানালেন, কলকাতায় রেশন কার্ড নিয়ে অভিযোগ আগের মতো নেই। যেটুকু আজ জানানো হলো তার সমাধান করে দিয়েছি। যাঁদের রেশন কার্ড অনুমোদন হয়নি তাঁদের জিআরের চাল পাঠানো হচ্ছে। তবে অপরাধ বা বিশেষ করে সাইবার অপরাধের ফোন এদিন পেলাম। মানুষের হাতে টাকা নেই। তাই চুরি, ছিনতাই, ডাকাতি বা অনলাইন জালিয়াতি বাড়ছে। উত্তরপ্রদেশে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পিন হাতিয়ে সাইবার ক্রাইম একটা শিল্প হয়ে দাঁড়িয়েছে। 

ফিরহাদ হাকিম বলেন,  অভাব, অভিযোগ সরাসরি জানাতে যে ‘টক টু মেয়র’-এর হেল্পলাইন চালু করি সেই ১৮০০ ৩৪৫ ১২১নম্বর রেখে দিতে চেষ্টা করছি ৭ তারিখের মধ্যে। আধিকারিকরা ভালো কাজ করেন বলেই মেয়র ও তাঁর টিমের কাজ করতে সুবিধা হয়। এই নম্বর থাকলে মানুষের সমস্যার কথা জেনে পরিষেবা দিতে সুবিধা হবে। করোনা মোকাবিলায় ফিরহাদ হাকিম বলেন, কলকাতার নাগরিকদের মধ্যে সচেতনতা বেশি থাকলে এতোটা ছড়াত না। করোনাকে পরাস্ত করতে আরও সচেতন হতে হবে।

বস্তিতে একজন বহিরাগত এসে সমস্ত বস্তিতে আক্রান্তের সংখ্যা বাড়িয়ে দিচ্ছেন। বাইরের লোককে অনেক জায়গায় ঢুকতে দেওয়া হচ্ছে না, এটাই সঠিক পদক্ষেপ। দল বেঁধে আত্মীয়র সঙ্গে দেখা করতে যাওয়া বা অকারণে বাইক নিয়ে না বেরোলে করোনাকে হারানো যাবে। পুকুর পরিষ্কারের বা গাছ, জঙ্গল কাটার লোক এখন পাওয়া না গেলেও স্প্রে বা জঞ্জাল অপসারণ যাতে ঠিকভাবে চলে তা নিশ্চিত করার নির্দেশ দেন মেয়র। বলেন, সোডিয়াম হাইপোক্লোরাইড যেমন জীবাণুমুক্ত করবে এলাকাকে, তেমন মশা, মাছি মারবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev