| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কোটা থেকে বাসে বাংলায় ফিরছেন প্রায় তিন হাজার পড়ুয়া

Reporter Default
রিপোর্টার / ১৮৪ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

রাজস্থানের কোটা থেকে আড়াই হাজারের বেশি পড়ুয়াকে ফেরানোর ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তিন দিন পর তাঁরা রাজ্যে এসে পৌঁছবেন। বুধবার ২৯ এপ্রিল এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কোটা থেকে রওনা দিয়েছে মোট ১০১টি বাস। শিলিগুড়ি, আসানসোল ও কলকাতায় এসে পৌঁছাবে বাসগুলি। নিজেদের জেলা অনুযায়ী পড়ুয়ারা বাসে উঠেছেন। বাসে ওঠার আগে তাঁদের সকলের স্বাস্থ্য পরীক্ষা হয়। বাস এসে পৌঁছানোর পর ফের তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হবে। পড়ুয়াদের ফেরানোর সমস্ত খরচ বহন করছে রাজ্য সরকার।

ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং-সহ বিভিন্ন কোর্সের কোচিং নিতে গিয়ে রাজস্থানের কোটায় আটকে পড়েন কয়েক হাজার পড়ুয়া। তাঁদের মধ্যে বাংলার বহু পড়ুয়া রয়েছেন। তাঁদের পরিবারের তরফে এ কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনা হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। প্রথমেই তিনি আটকে থাকা পড়ুয়াদের নানাভাবে সহযোগিতা করেন। রাজস্থান সরকারকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বলা হয়, যে কটি বাস দরকার তাতে করে ওই পড়ুয়াদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করা হোক, সব খরচ বহন করবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা সোমবার জানিয়ে বলেছিলেন, বাসে ১৭০০ কিলোমিটার আসতে হবে, পথে তিন রাত কাটাতে হবে পড়ুয়াদের। সব খরচ রাজ্য সরকার বহন করবে। মঙ্গলবার ২৮ এপ্রিল রাতে কোটার অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউটের ডিরেক্টর নবীন মাহেশ্বরী জানান, বাসের ব্যবস্থা হয়ে গিয়েছে। কলকাতার উদ্দেশ্যে বাসগুলি রওনা হবে বেলা ২টোয়। বেলা ৩টেয় শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। বিকেল ৪টেয় ছাড়বে আসানসোলের বাস। রাজ্য সরকার তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করায় কৃতজ্ঞতা জানিয়েছেন পড়ুয়ারা। স্বস্তির আবহ তাঁদের পরিবারগুলিতেও।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev