| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

লকডাউনে ঘরে থাকুন, সমস্যা সমাধানের জন্য জানান পুলিশকে: মুখ্যমন্ত্রী

Reporter Default
রিপোর্টার / ১৮৯ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২২ এপ্রিল, ২০২০

কলকাতা ও হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি। সে কারণেই সংক্রমিত এলাকাগুলিতে লকডাউন জোরদার করা হয়েছে। মঙ্গলবারের পর বুধবার ২২ এপ্রিল লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় বেরোন মুখ্যমন্ত্রী। গতকালের মতোই গাড়িতে বসে তিনি সচেতনতার বার্তা দেন। অনেকে ছাদে, ব্যালকনি বা জানালা খুলে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনেন। এদিন খিদিরপুর, পার্কসার্কাস ও বালিগঞ্জ ফাঁড়িতে সচেতনতার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, দেশকে বাঁচাতে আগে করোনাকে হারাতে হবে। আপনাদের সহযোগিতা চাইছি। দেশে এতো বড়ো লকডাউন আগে হয়নি। কিন্তু উপায় না থাকায় লকডাউন করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে সব ব্যবস্থা করা হচ্ছে।

আপনাদের অসুবিধা হচ্ছে। করোনা যাতে আর না ছড়ায় সেজন্য ঘরে থাকুন, মাস্ক পরুন, হাত ধোবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও আপনাদের সঙ্গে দেখা করতে পারছি না বলে খারাপ লাগছে। লকডাউন ভাঙছি, এটা যাতে কেউ না বলতে পারে সেজন্য গাড়িতে বসেই কথা বলছি। বাজার, দোকান যেখানে খোলা আছে সেখান থেকে কিনুন। যেখানে বন্ধ সেখানে কোনও কিছু দরকার হলে পুলিশকে বা আমাদের হেল্পলাইনে জানান।

পুলিশের সঙ্গে সহযোগিতা করুন। ভয়ের কিছু নেই। কোথাও খাবারের দরকার হলে, হাসপাতালে ভর্তি হতে হলে যে কোনও সমস্যার কথা পুলিশকে জানান। পুলিশ সবরকম সহযোগিতা করবে। চিন্তা নেই সরকার পাশে আছে। কেউ করোনায় আক্রান্ত হলেও ভয় পাবেন না। সরকার চিকিৎসার ব্যবস্থা করেছে। রোগীরা সুস্থ হয়েও উঠছেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী সাফাইকর্মীদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন সে প্রসঙ্গে মেয়র বলেন, মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। রাস্তায় নেমে সাফাই কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য এবং কর্পোরেশনের সমস্ত কাজকর্মে উৎসাহ দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর এই অনুপ্রেরণায় কলকাতা কর্পোরেশন সব সময় করোনার বিরুদ্ধে লড়াইয়ে আছে, ছিল এবং থাকবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev