| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বাধীনতা — অর্জন নয়, দায়িত্বও : যশোবন্ত রায় চোখের বালি যখন চোখের বালিশ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাগ্মী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমায়ুন কবিরকে কি বাঙালি ভুলে গেল : অসিত দাস পূর্বিতা পুরকায়স্থ-র ছোটগল্প ‘প্রান্তিক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উই দ্য পিপল অব ইণ্ডিয়া : দিলীপ মজুমদার সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি — ফ্লাইট অফ ক্রোকোডাইল : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মুখার্জিবাড়ি — জিরাট ও রসা রোড : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বাংলাদেশেকে লুক ইস্ট পলিসি বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

রাজ্যে করোনা পজিটিভ ১৯৮

Reporter Default
রিপোর্টার / ১৯১ জন পড়েছেন
আপডেট রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আরও কিছুটা বাড়ল। রবিবার ১৯ এপ্রিল স্বাস্থ্য দফতরের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের দেহে করোনা পজিটিভ মিলেছে। চারজন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে হয়েছে ৬৬। শনিবার করোনা পজিটিভ ছিলেন ১৭৮ জন, সেই সংখ্যা এদিন বেড়ে হয়েছে ১৯৮। তবে মৃতের খবর বাড়েনি।

এম আর বাঙ্গুর হাসপাতালে মৃতদেহ ছাড়তে দেরি হচ্ছে বলে সংবাদমাধ্যম যে খবর করেছে তার প্রেক্ষিতে স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওই হাসপাতালে SARI রোগীদের চিকিৎসাও হয়। সেই রোগীদের দেহ ছাড়ার আগে তাঁদের নমুনা রিপোর্ট আসা অবধি নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করছেন চিকিৎসকেরা।

এদিকে, করোনা সংক্রমণ ঠেকাতে আইসিএমআর-এর গাইডলাইন মেনে জেলায় জেলায় Rapid Antibody Test শুরু করছে রাজ্য সরকার। প্রাধান্য দেওয়া হচ্ছে হটস্পট, ক্লাস্টার ও কনটেনমেন্ট জোনগুলিতে। পর্যাপ্ত কিট এলে যেখানে সংক্রমণ কম সেখানেও এই টেস্ট চলবে। একনজরে দেখে নেওয়া যাক কোথায় কারা এই টেস্ট চালাবে এবং এ বিষয়ে স্বাস্থ্য দফতরের নির্দেশিকা:

এদিকে, নবান্নের তরফে জানানো হয়েছে, যে শিল্প সংস্থা বা প্রতিষ্ঠানগুলির কর্তারা লকডাউনের মধ্যে কাজ শুরু করতে চান তাঁদের অনুমতির জন্য মুখ্য সচিবের কাছে আবেদন করতে হবে এই মেল আইডি (cs-westbengal@nic.in)-তে। ইতিমধ্যে অনেকে আবেদন করে অনুমতি পেয়েছেন। এই প্রক্রিয়া চলবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev