| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বাধীনতা — অর্জন নয়, দায়িত্বও : যশোবন্ত রায় চোখের বালি যখন চোখের বালিশ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাগ্মী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমায়ুন কবিরকে কি বাঙালি ভুলে গেল : অসিত দাস পূর্বিতা পুরকায়স্থ-র ছোটগল্প ‘প্রান্তিক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উই দ্য পিপল অব ইণ্ডিয়া : দিলীপ মজুমদার সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি — ফ্লাইট অফ ক্রোকোডাইল : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মুখার্জিবাড়ি — জিরাট ও রসা রোড : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বাংলাদেশেকে লুক ইস্ট পলিসি বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

দিলীপ ঘোষকে কী সবক শেখালেন সুব্রত?

Reporter Default
রিপোর্টার / ১৫৩ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

দিলীপ ঘোষ ওঁর কেন্দ্রীয় সরকারের সুরে কথা বলছেন। অন্য সময় তা বলা গেলেও এখন তার সময় নয়। এখন মানুষের পাশে থাকার সময়। মঙ্গলবার ১৪ এপ্রিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে উদ্দেশ করে এ কথা বলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, আমরা জানতাম থালা বাজিয়ে বা প্রদীপ জ্বালিয়ে কিছু হবে না। তাও প্রধানমন্ত্রী বলেছিলেন বলে আমরা তা করেছি। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করেই করোনা মোকাবিলা করছে। তাই রাজনীতি দূরে রেখে সরকারের পাশে থেকে এখন কাজ করলে আপনার দলের ভালো, আপনার ভালো, দেশের মানুষের বাহবা পাবেন।

লকডাউন নিয়ে সুব্রত মুখোপাধ্যায় বলেন, এটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করে করা। ৩০ এপ্রিল অবধি মুখ্যমন্ত্রী লকডাউন ঘোষণা করেছিলেন। ফলে উনি না বললেও ৩০ তারিখ অবধি লকডাউন হতো। তারপর মে দিবস আর শনি ও রবিবার। ফলে আগেকার ঘোষণাই নতুন করে করলেন প্রধানমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর আর্থিক প্যাকেজের দাবিকে কটাক্ষ করে এ রাজ্যের করোনা চিকিৎসার সমালোচনা করেন দিলীপবাবু। তা নিয়ে সুব্রত মুখোপাধ্যায় বলেন, রাজ্যের যে টাকা পাওনা রয়েছে তা এখন প্রধানমন্ত্রী রাজ্যকে দিলে করোনা মোকাবিলার কাজ করতে আরও সুবিধা হয় মুখ্যমন্ত্রীর। সেটা হলে তো আপনিও খুশি হবেন। পরে না হয় অতিরিক্ত টাকা দিলে দেবেন, আগে তো প্রাপ্যটা দিক কেন্দ্র। আর হু থেকে শুরু করে আইসিএমআর-এর গাইডলাইন মেনে কাজ করছে সরকার। চিকিৎসকদের পরামর্শ নিয়ে নমুনা পরীক্ষা হচ্ছে। চিকিৎসা ঠিক হচ্ছে বলে সেরে ওঠা বা মৃতের সংখ্যার ভিত্তিতে দেশে অন্য রাজ্যের তুলনায় ভালো জায়গায় রয়েছে বাংলা। রেশনে মানুষ খাদ্যসামগ্রী পাচ্ছেন বিনামূল্যে। তার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। সরকার তার দায়িত্ব সঠিকভাবেই পালন করছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev