| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

তাম্রলিপ্তের জেলা করোনা যুদ্ধেও জয়ের সরণিতে

Reporter Default
রিপোর্টার / ১৭০ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১২ এপ্রিল, ২০২০

অনুজকুমার ভৌমিক 

এই ফাইটব্যাক বা কামব্যাককে কীসের সঙ্গে তুলনা করবেন? বিষাক্ত বাউন্সারে ঘাবড়ে না গিয়ে বুক চিতিয়ে ম্যাচ বের করাই হোক কিংবা কঠিন, রক্তক্ষয়ী গণ আন্দোলনের মাধ্যমে বিজয়ীর মুকুট নিয়ে আসা। পূর্ব মেদিনীপুর জেলাতেই তো দেশের স্বাধীনতা লাভের আগে তাম্রলিপ্ত সরকার প্রতিষ্ঠা হয়েছিল। বিপ্লবীদের বীর লড়াইয়ের সুফল। আবার এই জেলাতেই তো নন্দীগ্রাম গণ আন্দোলন। অন্যায়ের বিরুদ্ধে মানুষের মাথা উঁচু করে বিজয়-নিশান উড়েছে এই জেলাতেই। একইভাবে করোনা-যুদ্ধেও জয়ের সরণি ধরে হাঁটছে নন্দীগ্রাম, তাম্রলিপ্তের জেলা।

এগরার সেই বিয়েবাড়ি হোক বা হলদিয়ায় করোনা সংক্রমণ। সংবাদমাধ্যমে পূর্ব মেদিনীপুর নিয়ে শঙ্কার খবর যে গতিতে ছড়িয়ে পড়ছিল, ভালো খবর কি ততটা বেগে ছড়াচ্ছে। দু-একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম ছাড়া কেউই দেখাচ্ছে না যে, পূর্ব মেদিনীপুর গাইছে ‘এভাবেও ফিরে আসা যায়’। করোনা যুদ্ধে বাংলাকে জয়ের দিশা দেখাচ্ছে এই জেলা, সুপরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে। 

ভালো খবর কী? এগরার তিনজন করোনা আক্রান্ত সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। তমলুকের বল্লুকের সাতজনের মধ্যে তিনজন সুস্থ হয়ে গিয়েছেন। হলদিয়ার পাঁচ আক্রান্তের মধ্যে দুজন ছাড়া পেয়ে গিয়েছেন। যাঁরা এখনও চিকিৎসাধীন তাঁরাও সুস্থ হওয়ার পথে। চিকিৎসকরাই সে কথা জানিয়েছেন। ফলে উদ্বেগের কারণ নেই। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সব জেলাকে নিয়ে ভিডিও কনফারেন্স করেছিলেন সেদিন পূর্ব মেদিনীপুরকে নিয়ে তাঁকে বেশি শব্দ খরচ করতে হয়নি। জেলাশাসক পার্থ ঘোষ করোনা মোকাবিলায় আগে থেকেই সব ব্যবস্থা করে রাখায়। ফলে তার সুফল মিলতে শুরু করেছে। প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন তৃণমূল কংগ্রেসের সৈনিক ও স্বেচ্ছাসেবকরা। চলছে স্যানিটাইজেশন ও মানুষকে সচেতন করার কাজ।

আর একজনের নাম উল্লেখ না করলে চলবেই না। বলা ভালো অন্যায় হবে। তাঁর ছবি কেউ এই ক’দিনে কেউ দেখেননি। তিনি নীরবে কী কাজটাই না করছেন! এটা জানেন তাঁর সঙ্গে থাকা কয়েকজন আর হাজার হাজার মানুষ যাঁরা তাঁকে দু হাত ভরে আশীর্বাদ করছেন। ছুটে যাচ্ছেন হলদিয়া, নন্দীগ্রাম থেকে এগরা, মহিষাদল, তমলুক। না, সংবাদমাধ্যমকে বগলদাবা করে নিয়ে যাচ্ছেন না। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হচ্ছে না। কারণ, এখন তো তা করার সময় নয়। এখানেই তিনি অনেকের চেয়ে আলাদা। ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের খাওয়ার ব্যবস্থা করতে বিশেষ নজর দিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলাতেও অনেক জায়গায় অসহায়, দুঃস্থ মানুষদের মুখে দু-বেলা খাবার তুলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী, তাঁর ব্যক্তিগত উদ্যোগেও। অন্য জেলাগুলিতে খাদ্যসামগ্রী পাঠিয়েছেন। সেগুলো ঠিকঠাক বণ্টন হলো কিনা জেনে প্রয়োজনীয় নির্দেশ পাঠাচ্ছেন। যে মুহূর্তে জানতে পারছেন মানুষের সমস্যার কথা, সঙ্গে সঙ্গে তার সমাধান করছেন তাঁর দায়িত্বে থাকা দফতরগুলির কাজ সামলানোর ফাঁকেই। আর তাই সকলের সম্মিলিত প্রয়াসে চৈত্র সংক্রান্তির আগেই করোনা-মুক্তির সূর্য উঠছে নন্দীগ্রাম-তাম্রলিপ্তের জেলায়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev