| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রাজ্যে লকডাউন ৩০ এপ্রিল অবধি, কয়েকটি ক্ষেত্রকে ছাড় মুখ্যমন্ত্রীর

Reporter Default
রিপোর্টার / ৩৩৭ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ১১ এপ্রিল, ২০২০

রাজ্যে লকডাউন জারি থাকবে ৩০ এপ্রিল অবধি। প্রধানমন্ত্রী বলেছেন আরও ২-৩ সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ ও সঙ্কটের। তাই সকলে ঘরে থাকুন। লকডাউনে কড়াকড়ি চলবে, তবে বাড়াবাড়ি চলবে না। শনিবার ১১ এপ্রিল এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ জুন অবধি বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে বেশ কিছু ক্ষেত্রকে লকডাউন চলাকালীন ছাড় দিয়েছেন।  তবে সেই সব ক্ষেত্রেও স্যানিটাইজেশন ও সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলতে হবে। মুখ্যমন্ত্রী জানান, অত্যাবশ্যকীয় পণ্যের দোকান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা অবধি খোলা থাকবে। হোম ডেলিভারি চলবে। অনলাইনে দেওয়া অর্ডার বাড়ি পৌঁছতে কিছু গাড়ি থাকবে। কটা গাড়ি কোথায় থাকবে তা ফুড মার্কেট, বাজার কর্তৃপক্ষ ও পুলিশ ঠিক করবে এর জন্য একটি অ্যাপ চালু হবে। 

কৃষিকাজ চলবে। চাষিরা ধান সংগ্রহ কেন্দ্রে না এসেও যাতে ধান বিক্রি করতে পারেন সেজন্য ‘অন্নদাত্রী’ অ্যাপ চালু হবে। গাড়ি গিয়ে ধান কিনে নিয়ে আসবে। 

আটা মিল, তেল মিল, জলের বোতলের কাজ হবে। 

মাছ চাষ ও ধরার সমস্ত কাজ চলবে। 

বিস্কুট, পাউরুটির জোগান অব্যাহত রাখতে বেকারি খুলবে। 

চা বাগানে একসঙ্গে ২৫ শতাংশ কর্মীকে দিয়ে কাছ করানো যাবে। 

ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজ অন্য সবের মতো প্রোটোকল মেনে চলবে। 

অঙ্গনওয়াড়ি-সহ শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের মে মাসের জন্য খাদ্যসামগ্রী এপ্রিলের শেষে পৌঁছে দেওয়া হবে। 

মুখ্যমন্ত্রী সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নববর্ষের আগের রাতে প্রতিবার আমি কালীঘাটে যাই। এবার প্রথম যাব না। আপনাদের ঘরে থাকতে বলে তো আমি যেতে পারি না। ঘরে বসেই এবার উৎসব পালন করুন। 

মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে নতুন করে আরও ৬ জনের দেহে করোনা পজিটিভ  ধরা পড়েছে। তবে উত্তরবঙ্গের ৩ জন সুস্থ হয়ে গিয়েছেন। ফলে করোনা পজিটিভ ৯২ জন। কেউ আতঙ্কিত হবেন না।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev