| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বেশ কিছু ছাড় মমতার, বললেন অসুখ নিয়ে হিন্দু- মুসলিম করা ঠিক নয়

Reporter Default
রিপোর্টার / ২৪০ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

লকডাউন কতদিন চলবে স্পষ্ট নয়। সবচেয়ে সমস্যায় পড়েছে অসংগঠিত ক্ষেত্র। সেই মানুষদের আয়ের রাস্তা খুলতে কিছু ক্ষেত্রে মঙ্গলবার ৭ এপ্রিল ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কৃষিপণ্য আগেই ছাড় দিয়েছি। দুধ নষ্ট হচ্ছিল বলে মিষ্টির দোকান চার ঘণ্টা খোলা রাখতে আগেই বলেছি।  ফুল নষ্ট হচ্ছে, বিশেষ করে হাওড়া, হুগলি, সুন্দরবন, মেদিনীপুরে। ফুল গাড়িতে করে ফুল বাজারে আনা যাবে। স্থানীয়ভাবে কাল থেকেই বিক্রি হবে। পান চাষিরাও পান বিক্রি করতে পারবেন। বিড়ি শ্রমিকরা বাড়িতে ২-৩ জন বা ৭ জনের নিয়ম মেনে বিড়ি বাঁধতে পারবেন। তবে ২ মিটার দূরত্বে বসতে হবে। একজন বাড়ি বাড়ি ঘুরে তা সংগ্রহ করে ডিসট্রিবিউটরদের কাছে পৌঁছে দিতে পারবেন। সবাই মিলে গিয়ে লাইন দেওয়া চলবে না। কিষাণ মান্ডিও খোলা থাকবে। 

মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অনেক রাজ্য পরিযায়ী শ্রমিকদের সাহায্য করছে না। বাংলার অনেকে দুঃসহ অবস্থায় দিন কাটাচ্ছেন। এ বিষয়টি ফের কেন্দ্রকে জানানো হবে। তবে একটা স্বস্তির খবর, তামিলনাড়ু থেকে যে ৪৯ জন পরিযায়ী শ্রমিক জঙ্গলে ঢোকার পর আর খবর পাওয়া যাচ্ছিল না, তাঁদের খোঁজ মিলেছে। আমাদের ডিজি-র সঙ্গে ওই রাজ্যের ডিজি-র কথা হয়েছে। তাঁরা একটা ত্রাণ শিবিরে রয়েছেন। 

মুখ্যমন্ত্রী এ দিন জানান, করোনায় রাজ্যে মোট পাঁচজন মারা গিয়েছেন। এই মুহূর্তে পজিটিভ ৬৯ জনের। তাঁরা আবার ৯টি পরিবারের। যে ৮ জনের নতুন করে আক্রান্ত হওয়ার খবর মিলেছে তার মধ্যে চারজন এক পরিবারের। এই আক্রান্তরা আবার রাজ্যের ৭টি জায়গার। মুখ্যমন্ত্রী বলেন, আশা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। Random Test করানো হবে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিমান বসু-সহ বামফ্রন্টের এক প্রতিনিধিদল। মুখ্যমন্ত্রী বলেন,  ভালোভাবেই কথা হয়েছে। আমি তাঁদের সহযোগিতা চেয়েছি। ওঁরা বলেছেন সহযোগিতা করবেন। একসাথে কাজ করতে হবে। তবে অসুখ নিয়ে হিন্দু-মুসলিম করা উচিত নয় বলেও মন্তব্য করেন বাংলার মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর রাজ্য আপদকালীন ত্রাণ তহবিলে যাঁরা দান করেছেন সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম ও সালাম জানান মুখ্যমন্ত্রী। এদিন তিনি গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড ফর কোভিড রেসপন্স-এর আরও কয়েকজন সদস্য-র নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev