| | |
এই মুহূর্তে ::
পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

এবার দুর্গা পুজোকেও ছাপিয়ে গেল রানাবাঁধের লক্ষ্মীপুজো : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৭৭৯ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

দুর্গা পুজোকেও ছাপিয়ে গেল রানাবাঁধের লক্ষ্মীপুজো। চাঁপাডাঙ্গা থেকে ২৬ নম্বর বাসে পিয়াসারা স্টপেজ। আর তারপর যাওয়া যায় সেই লক্ষ্মীপুজো খ্যাত রানাবাঁধ, বেলবাঁধ এলাকায়। অন্যদিকে তারকেশ্বর কিংবা লোকনাথ স্টেশন থেকেও অটোতে করে যাওয়া যায় এই এলাকায়। আদিযোগী শিবশক্তি, ইসকন মন্দির, উইপোকার ঢিবি, হীরক রাজার দেশে, বাস্তু তন্ত্র সহ পাটকাঠি, বাঁশ, দড়ির মন্দিরের থিমে জমজমাট রানাবাঁধের লক্ষ্মীপুজো। বিগত বেশ কিছু বছর ধরে তারকেশ্বর থানার চাঁপাডাঙ্গা এবং নাইটা মালপাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর, বেঁড়েমূল, বেলেবাঁধ ও রানাবাঁধ এলাকার মানুষ লক্ষ্মীদেবীর আরাধনায় বিভিন্ন থিমের মন্ডপসজ্জা তৈরি করে তাব লাগিয়ে দিয়েছে। বিশেষ করে তাদের মন্ডপসজ্জা, বিভিন্ন থিমের মন্ডপে লক্ষ্মী ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের মুগ্ধ করেছে। এবছর লক্ষ্মী পুজোয় আদিযোগী শিবশক্তি, ইসকন মন্দির উইপোকার ঢিবি, হীরক রাজার দেশে বাস্তু তন্ত্র সহ পাটকাঠি, বাঁশ, দড়ির বিভিন্ন মন্দিরের থিমে সেজে উঠছে জগন্নাথপুর, বেড়েমূল, বেলবাঁধ এব রানাবাঁধ।

ওই এলাকায় মোট বারোটি পুজো হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য পুজোর মধ্যে একটি বেড়েমূল উদয় ভানু ক্লাব। তাদের পুজে এ বছর ৩৪ তম বর্ষে পা দিল। তাদের এবারে থিম মায়াপুর ইসকনের মন্দির। জগন্নাথপুর প্রতিবাদ ক্লাবের পুজো এ বছর ৩২ তম বর্ষে পা দিল, তাদের এবারে থিম উইপোকা ঢিবি। তাছাড়া জগন্নাথপুর বিবাদী ক্লাবের পুজো এ বছর ৪৪ তম বর্ষে বছর পা দিল। গত তিন মাস ধরে বাঁশ, দড়ি এবং কাগজ দিয়ে একটি মন্দির নির্মাণ করেছেন যা দর্শনার্থীদের মুগ্ধ করে বলে কমিটির সভাপতি প্রবীর জানা জানান। অপরদিকে,ক্ষুদ্ররামপুর বিবেকানন্দ ক্লাবের পুজো এ বছর ৪৩ তম বর্ষে পা দিল। তাদের এবারে থিম হীরক রাজার দেশে। বেলেবাঁধ নেতাজি সংঘের পুজো এবছর ৪৭ তম বর্ষে পা দিল। তাদের এবারে থিম বাস্তু তন্ত্র। জীবজগতে প্রত্যেকেই যে একে অপরের পরিপূরক। পরিবেশ রক্ষার বার্তা দিতেই তাদের এবারে থিম বলে কমিটির কোষাধ্যক্ষ সৌরেন বেরা জানান। একই সাথে তিনি বলেন, তাদের থিম এ বছর পুজো দেখতে আসা সমস্ত দর্শনার্থীদের মুগ্ধ করেছে।

রানাবাঁধ ছাতিমতলা লক্ষ্মীপুজো কমিটির পুজো এবছর ৩৯ তম বর্ষে পা দিয়েছে। তাদের এবারের থিম আদিযোগী শিবশক্তি। আদিযোগীর মূর্তি সহ একাধিক শিবলিঙ্গে সাজিয়ে তোলা হয়েছে মন্ডপ। রানাবাঁধ লক্ষ্মীমাতা ক্লাবের পুজো এবছর ৪৫ তম বর্ষে পা দিল। তাদের এবারে অভিনব থিম জীবনযাত্রায় বোতল, অর্থাৎ মানুষের জীবন বোতল দিয়ে শুরু বোতল দিয়ে শেষ। মানুষের জীবনের জন্ম লগ্ন থেকে এবং মৃত্যুর শেষ লগ্ন পর্যন্ত তার জীবনযাত্রায় দুধের বোতল, পানীয় জলের বোতল, ওষুধের বোতল, মাদক সেবনের বোতল সহ বিভিন্ন বোতলে সাজিয়ে তোলা হয়েছে মন্ডপ। বেলবাঁধ রবীন্দ্র সঙ্ঘের পুজো ৩০ তম বর্ষে পা দিল। তাদের এবারে থিম থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দির। পেন্সিল দিয়ে তৈরি করা হয়েছে মন্ডপ। এছাড়া এখানে শক্তিমান ক্লাবের পুজো এবছর ৩৮তম বর্ষ অতিক্রম করল । তাদের এবারের থিম সূর্য। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপ। নাইটা উত্তরপাড়া লক্ষীপুজো কমিটি প্রত্যেক বছরের মতো এ বছরও মনোমুগ্ধকর সম্পূর্ণ পাটকাঠি দিয়ে পুরনো মন্দিরের আদলের মন্ডপ তৈরি করেছে। যা সকলের নজর কেড়েছে।

প্রসঙ্গত, পুজোকে কেন্দ্র করে প্রত্যেকদিন লক্ষাধিক মানুষের ভিড় হচ্ছে বলে জানা গেছে। হুগলি, হাওড়া, বর্ধমানের বিস্তীর্ণ এলাকার মানুষ প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন। দর্শনার্থীদের ভিড় সামলাতে তৎপর প্রশাসন। পুজো উপলক্ষ্যে দমকল, স্বাস্থ্যবিভাগ, পুলিশ সহ একাধিক জরুরি বিভাগের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে সমস্ত পুজোগুলোকে এক সুতোয় বাঁধতে তৈরি হয়েছে কেন্দ্রীয় কমিটি। পুজো কমিটিগুলির পক্ষ থেকেও দর্শনার্থীদের ভিড় সামলাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ইতিমধ্যেই পুজোকে কেন্দ্র করে প্রতিদিনই সন্ধ্যায় মানুষের ঢল নেমেছে। রাত পর্যন্ত বিভিন্ন মন্ডপগুলিতে বাড়ছে ভিড়। শনি ও রবিবার এই ভীড় আরও দ্বিগুণ পর্যায়ে পৌঁছবে বলে মনে করছে পুজো উদ্যোক্তারা। এই এলাকার পুজো মানে হাজার হাজার মানুষের আগমন। সার্বজনীন লক্ষ্মীপুজো যে এত বড় মাপের হতে পারে এলাকায় না গেলে বোঝা যায় না।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev