| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ভীড়ে উপচে উঠল প্রধানমন্ত্রীর জনসভার মাঠ কিন্তু মন ভরল না আরামবাগের : দেবাশিস শেঠ

Reporter
দেবাশিস শেঠ / ৪৩৫ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১ মার্চ, ২০২৪

আরামবাগে তাঁর প্রথম রাজনৈতিক জনসভা করতে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেশ কয়েকদিন ধরেই তাঁর এই আগমন ঘিরে চরমে উঠেছিল মানুষের কৌতুহল। স্বাভাবিকভাবেই রাজনৈতিক নেতা-নেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষেরও প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। তাই কাতারে কাতারে ভিড় করেছিল সাধারণ মানুষ। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে লোকের মুখে মুখে ঘুরছিল বেশ কিছু সম্ভাবনার কথা। প্রধানমন্ত্রী হয়তো রেল পরিষেবার ক্ষেত্রে আরামবাগ-বর্ধমান, বিষ্ণুপুর হাওড়া ভায়া তারকেশ্বর, আরামবাগ রাধানগর এর মত বেশ কিছু প্রকল্পের ঘোষণা করবেন। রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর, শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর ইত্যাদি এলাকা উন্নয়নের ক্ষেত্রে কোন কর্মসূচি গ্রহণের কথা বলবেন কিংবা আরামবাগ মহাকুমার জন্য নতুন কোনো চমক দেবেন।

কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি। রাজ্যের কিছু সরকারি প্রকল্প, অপরিশোধিত তেলের লাইন, কলকাতার বন্দরের উন্নয়ন ইত্যাদির কথা ঘোষণা করলেন যাদের সঙ্গে আরামবাগের সরাসরি কোনো যোগ নেই। ফলে কার্যত হতাশ সাধারণ মানুষ এমনকি বিজেপির নেতাকর্মীরাও। তার বক্তব্যের অনেকাংশ জুড়েই ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার বার যে আন্দোলনের কথা ঘোষণা করছিলেন তার প্রত্যুত্তর দিতে পাল্টা অভিযোগের পথেই হাঁটলেন নরেন্দ্র মোদি, তিনি সোচ্চার হলেন সন্দেশখালীর প্রসঙ্গ তুলে। কিন্তু স্পষ্টতই তাতে মন ভরলো না সাধারণ মানুষের।

তৃণমূলের ভোট ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ অংশ গরিব মানুষ এবং নারী সমাজ। লক্ষীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে তৃণমূল তার এই ভোটব্যাংক যখন মজবুত করার চেষ্টা করছে সেই সময় দেখা গেল প্রধানমন্ত্রীর এই সভায় উপস্থিতির ক্ষেত্রে বিশেষ করে তপশিলি জাতি উপজাতি এবং বিশেষ করে মহিলাদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর কোনো ঘোষণা বা কর্মসূচি এই উপস্থিত জনতার প্রত্যাশা পূরণ করতে পারলো বলে মনে হয় না। রাজনৈতিক মহল মনে করছেন, আরামবাগের মতো জায়গায় প্রধানমন্ত্রীর সভা যে বিরাট একটা আবেগ তৈরি করেছে তার স্থায়িত্ব বেশিদিন হবে না।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev