| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বগুড়ায় জমজমাট এক দিনের বউমেলা : মনোজিৎ কুমার দাস

Reporter
মনোজিৎকুমার দাস / ২৬৭ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

বগুড়ার গাবতলীতে বউমেলায় ভিড় ছিল জমজমাট।

মেলার ক্রেতা-বিক্রেতা উভয়ই নারী। কেবল নারীদের জন্যই এ মেলার আয়োজন। এ কারণে এর নামকরণ করা হয় বউমেলা। বগুড়ার গাবতলী উপজেলার প্রত্যন্ত এলাকা মহিষাবান গ্রামে বছরে এক দিনের জন্য বসে ব্যতিক্রমী এই মেলা। ৩০ বছর ধরে পোড়াদহ মেলার পরের দিন ধারাবাহিকভাবে হয়ে আসছে এই মেলাটি।

গত বৃহস্পতিবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে পোড়াদহ মেলার স্থলে বসেছিল বউমলা। মূলত গাবতলী উপজেলার পোড়াদহ মাছের মেলাকে কেন্দ্র করে এলাকার হাজারো মেয়ে বাবার বাড়িতে এসে পরের দিন বউমেলায় যান স্বজন-বন্ধুদের সঙ্গে। অন্য এলাকার যেসব মেয়ের বিয়ে হয়েছে এই গ্রামে, তাঁরাও আসেন শ্বশুরবাড়ির ঐতিহ্যের এই মেলায়।

মেলা উপলক্ষে মেয়েরা আসেন বাপের বাড়ি। তরুণী, গৃহবধূ-সহ কয়েক হাজার নারীর সমাগম ঘটে এই মেলায়। সকাল থেকেই এলাকার নানা বয়সী নারীরা কেনাকাটার জন্য আসতে থাকেন মেলায়। এই উৎসবকে ঘিরে জমজমাট হয়ে ওঠে নানা রকম পণ্যের বেচাকেনা।

মেলায় ত্রিপল আর সামিয়ানা টাঙিয়ে পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সকাল থেকেই এলাকার সব বয়সী বিবাহিত মেয়েরা কেনাকাটার জন্য ভিড় জমাতে শুরু করেন। দুপুরের দিকে মেলা পরিপূর্ণ হয়ে ওঠে ক্রেতাদের ভিড়ে। নারীদের প্রসাধনী সামগ্রীই মেলার প্রধান উপজীব্য হলেও মেলা চত্বরে স্থান পেয়েছিল গৃহস্থালির প্রয়োজনীয় তৈজসপত্র-সহ অন্য সামগ্রী আর বাচ্চাদের খেলনা। রেশমি চুড়ি, আলতা, ফিতে, টিপ, ইমিটেশনের গয়না-সহ নানা ব্যবহার্য পণ্য বিক্রি হয় মেলায়। এলাকার বউ ও মেয়েরা ঘোরাফেরা করে তাদের পছন্দের জিনিসপত্র কেনে।

বউমেলার আয়োজক জাহিদুল ইসলাম বলেন, পোড়াদহ মেলায় প্রচণ্ড ভিড়ের কারণে নারীরা যেতে পারেন না। এ কারণে পরের দিন আমন্ত্রিত-সহ স্থানীয় মেয়েদের জন্য আয়োজন করা মেলাটি পরিচিতি লাভ করেছে ‘বউমেলা’ হিসেবে। এখানে মেয়েদের কেনাকাটা নির্বিঘ্ন আর নিরাপদ করতে স্থানীয় যুবসমাজ স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে। আর মেলা চত্বরে কোনো পুরুষ ঢুকলে নারীরাই তার কাছে কৈফিয়ত তলব করেন। এ কারণে কোনো পুরুষ মেলার ভেতর প্রবেশ করেন না।

জাহিদুল ইসলাম আরও জানান, গ্রামের ভেতরে এক দিনের মেলা হলেও সেখানে ভালো কেনাকাটা হয়। মেলায় আগত দোকানিদের কোনো খরচ দিতে হয় না বলে প্রতিবছরই মেলায় বিক্রেতার সংখ্যা বাড়ছে।

বউ মেলায় আসতে পেরে অনেক বিবাহিত মেয়েরা বলেন, আমাদের এখানকার এই ব্যতিক্রমধর্মী বউমেলার জন্য আমরা খুবই আনন্দিত। মেয়েদেরও নিজস্ব এমন একটা মেলায় মিলিত হওয়ার ইচ্ছে থাকে। কিন্তু পুরুষদের মধ্যে গিয়ে যা উপভোগ করা আমাদের পক্ষে মোটেই সম্ভবপর নয়। তারা বলেন, মেলার আয়োজকরা এই বউমেলার আয়োজন করে ঘরবন্দী মেয়েদের স্বাধীনভাবে চলাফেরা, কেনাবেচার সুযোগ করে দেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানাই। ক্রেতা বিক্রেতাদের দের আশা, প্রতিবছরই যেন এরকম বউমেলা অনুষ্ঠিত হোক।

মনোজিৎ কুমার দাস, প্রাবন্ধিক ও সাংবাদিক, লাঙ্গলবাঁধ, মাগুরা, বাংলাদেশ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev