| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ডরেঙ্গে নেহি, লড়েঙ্গে: প্রধানমন্ত্রীকে বললেন মুখ্যমন্ত্রী

Reporter Default
রিপোর্টার / ১৮৯ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২০ মার্চ, ২০২০

যুদ্ধের মতো পরিস্থিতি যখন, তখন হাল ছাড়া চলবে না। ডরেঙ্গে নেহি, লড়েঙ্গে (ভয় না পেয়ে লড়ব)। শুক্রবার ২০ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ভিডিও কনফারেন্সে। মুখ্যমন্ত্রী বলেন, আজ যে বৈঠক হচ্ছে তা আমরা দু মাস ধরে করছি। প্রধানমন্ত্রীকে বলেছি কিট, মেশিন সরবরাহের জন্য। ৭টি ল্যাবরেটরিকে অনুমতি দিতে বলেছি। এটা দ্রুত হওয়া দরকার। বাংলার মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক উড়ান বন্ধের দাবি জানাতেই আরও দুটি রাজ্য সেই দাবিকে সমর্থন করে। করোনায় প্রভাব পড়েছে অসংগঠিত ক্ষেত্রে। এই ক্ষেত্রে যুক্তদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণের দাবি জানান মুখ্যমন্ত্রী। খাদ্যশস্য পর্যাপ্ত থাকলেও বাংলা ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আরও খাদ্যশস্য পাঠাতে বলেন প্রধানমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী নোট নিয়েছেন। তবে আশ্বাস কিছু মেলেনি। এখনও কেন্দ্রের সাহায্য পাইনি। রাজ্য সরকারের এমএসএমই দফতর স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে মাস্ক, স্যানিটাইজার তৈরি করছে। হাসপাতালগুলির চাহিদা মিটিয়ে তা বাজারেও আনা হবে। মুখ্যমন্ত্রী জানান, বাংলায় প্রায় ১ লক্ষ মানুষ বিদেশ থেকে ফিরেছেন। ৫ লক্ষ ৬৩ হাজার মানুষের স্ক্রিনিং হয়েছে। কোয়ারান্টিনে আছেন ৫৭ জন। দুজন যাঁদের পজিটিভ ধরা পড়েছে তাঁরা আইসোলেশনে আছেন। গৃহ পর্যবেক্ষণে আছেন ১৮ হাজার ৭০০ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৮৮ জনের। মুখ্যমন্ত্রী বলেন, নিয়ম মেনে চলুন। ভিড় বা জমায়েত এড়িয়ে নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। রোগ লুকিয়ে কেউ ঘুরবেন না। জরুরি না হলে সাধারণ রক্ত পরীক্ষা কিছুদিন পর করুন। বাজার-দোকান সব খোলা থাকবে। তবে সেই চত্ত্বর পরিষ্কার রাখতে হবে। কেউ গুজব বা কালোবাজারি চালালে ব্যবস্থা নেবে প্রশাসন। জোর করে কিছু চাপানো যায় না। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা নর্থ-ইস্টের গেটওয়ে। অনেক দেশের বর্ডার থাকায় বাংলার ব্যাপার সব সময় সেনসিটিভ। তবু বাংলা যা পারে আর কেউ পারে না। ফ্রিতে রেশনের ব্যবস্থা বাংলা করেছে দেশের মধ্যে প্রথম। 

ছবি : শুভেন্দু দাস

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev