| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বাংলার বাজেট এবারও জনমুখী

Reporter Default
রিপোর্টার / ২৮১ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০

এক নজরে বাজেট

(১০ ফেব্রুয়ারি সোমবার ২০২০-২০২১ অর্থবর্ষের জন্য ২ লক্ষ ৫৫ হাজার ৬৭৭ কোটি টাকার বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। গত বছর অর্থাৎ ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি সোমবার রাজ্য বাজেট পেশ হয়। বিগত বছরে অর্থমন্ত্রী ড. অমিত মিত্র ২ লক্ষ ৩৭ হাজার ৯৬৪ কোটি ৩৫ লক্ষ টাকার বাজেট পেশ করেছিলেন। গতবারের তুলনায় এবারের বাজেট বরাদ্দ প্রায় সাড়ে সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে।  ১১ নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে নতুন বাজেটে। গরিব, প্রান্তিক মানুষের সামাজিক সুরক্ষার বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যের পাশাপাশি কর্মসংস্থানের দিশা রয়েছে এই বাজেটে।)

আগামী দু- বছরের মধ্যে রাজ্যে তৈরি হতে চলেছে নতুন ৩টি বিশ্ববিদ্যালয়। এর জন্য বরাদ্দ রয়েছে ৫০ কোটি টাকা।

আদিবাসীদের জন্য ঝাড়গ্রামে তৈরি হবে বিরসা মুণ্ডা বিশ্ববিদ্যালয়। তফশিলি জাতি অধ্যুষিত এলাকায় তৈরি হবে আম্বেদকর বিশ্ববিদ্যালয়।

রাজ্যের তফশিলি উপজাতিদের উন্নয়নে রাজ্য সরকার বরাদ্দ করলো ৯৩৫ কোটি টাকা। 

 বিশেষ জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানের ওপর। বেকারদের জন্য ‘কর্মসাথী’ প্রকল্পের প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। এই প্রকল্পে প্রতি বছর ১ লক্ষ বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

তফশিলি জাতিভুক্ত বয়স্ক মানুষদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। তাঁদের জন্য আসছে নতুন প্রকল্প ‘বন্ধু’। এই প্রকল্পে প্রতি মাসে ১ হাজার টাকা করে নাগরিকরা পাবেন বার্ধক্য ভাতা। তবে অন্য কোনও পেনশন প্রকল্পে নাম থাকলে এই সুযোগ পাওয়া যাবে না।

আদিবাসী ও তফসিলি উপজাতির বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য চালু হচ্ছে নতুন প্রকল্প ‘জয় জহর’। এই প্রকল্পে মাসে ১০০০ টাকা করে মিলবে ভাতা।

চা বাগানের গৃহহীন শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করছে রাজ্য সরকার। নতুন এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘চা সুন্দরী’। চাবাগানগুলোতে কৃষি কর এবার থেকে লাগবে না।

রাজ্যের অসংগঠিত ক্ষেত্রের দেড় কোটি পরিবারকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য প্রকল্প রয়েছে। বরাদ্দ হয়েছে ৫০০ কোটি টাকা।

গরিব, প্রান্তিক মানুষদের জন্য বিশেষ বিদ্যুৎ প্রকল্প। নাম ‘হাসির আলো’। ৭৫ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। বরাদ্দ হয়েছে ২০০ কোটি টাকা।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে ‘বাংলাশ্রী’ প্রকল্প। বরাদ্দ হয়েছে ১০০ কোটি টাকা।

 দিনের পর দিন মামলা জমে থেকে পাহাড় তৈরি হয়েছে। আর সেই জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি করতে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের।

সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পড়ুয়াদের উৎসাহ জোগাতে কলকাতা, দুর্গাপুর ও শিলিগুড়িতে ‘মাহাত্মা গান্ধী’, ‘জয় হিন্দ’ ও ‘আজাদ’ নামে ৩টি সিভিল সার্ভিস আকাডেমি তৈরি করা হবে।কর দানের প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। বকেয়া করের অনেকটাই আদায় করা গেছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev