| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

দুর্নীতি দমনে কঠোর মুখ্যমন্ত্রী

Reporter Default
রিপোর্টার / ২৪১ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০

দুর্নীতি দমনে তিনি যে কঠোর তা বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২০ বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক থেকে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাঁকুড়ার সারেঙ্গায় জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়। এতে যারপরনাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এদিন বলেন, ২০০০ কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে। তৈরি হওয়ার আগেই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল! কোন কনট্রাক্টর এই কাজ করেছে শুনি। কনট্রাক্টরদের ঠিক করে কাজ করতে হবে। দরকার হলে কনট্রাক্টর পরিবর্তন করতে হবে। সংশ্লিষ্ট কনট্রাক্টরের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়ে তিনি বলেন, কনট্রাক্টরদের কন্ট্রোল করতে হবে। কনট্রাক্টরদের কাজ দিয়ে ভাগ চাওয়া বন্ধ করো। জনস্বাস্থ্য কারিগরি ও ভূমি দফতরের কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মুখ্যসচিব রাজীব সিন্‌হাকে বলেন, সব কাজ জনস্বাস্থ্য কারিগরি দফতরের জন্য আটকে রয়েছে। পিএইচই আর ল্যান্ড দফতরে ঘুঘুর বাসা তৈরি হয়েছে। এজন্য সরকারের সুনামও ক্ষুণ্ণ হচ্ছে। এই ঘুঘুর বাসা ভাঙতে হবে। দরকার হলে রাজ্যের দুর্নীতি দমন শাখাকে নামিয়ে দাও। সব সোজা হয়ে যাবে। এদিনের প্রশাসনিক বৈঠকে সরকারি আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কাছ থেকে কাজের খতিয়ান নেন তিনি। এতো কাজ করার পরও কেন মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে জনপ্রতিনিধিদের কাছে তা জানতেও চান মুখ্যমন্ত্রী। বিধায়কদের নিজের এলাকায় গিয়ে মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশও দিয়েছেন তিনি। এনআরসি, এনপিআর নিয়ে বিভ্রান্তি কাটাতে এদিন ফের মুখ্যমন্ত্রী সকলকে সতর্ক করে নিদান দেন, বাড়িতে এসে কেউ তথ্য জানতে চাইলে তাঁকে বাড়ি থেকে বের করে দেবেন। কোনও তথ্য দেবেন না। বাংলায় এ সব হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের নাম করে কেউ তথ্য চাইলেও দেবেন না। এদিনের বৈঠক থেকে জেলার ১৫টি প্রকল্পের শিলান্যাস ও ৩১টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev