| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রামমোহনের ২৫০তম জন্মদিনে রাধানগরে হেরিটেজ ফলক বসিয়ে শ্রদ্ধা জ্ঞাপন : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৪৭৯ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ২২ মে, ২০২২

হুগলির খানাকুলের রাধানগরে মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়েই পালিত হল রাজা রামমোহন রায়ের ২৫০তম জন্মদিন। এদিন সকালে রঘুনাথপুরে রামমোহনের বসতবাটি থেকে শোভাযাত্রা বের হয়ে তা পৌঁছায় জন্মস্থান রাধানগরে। রামমোহনকে শ্রদ্ধা জানাতে শোভাযাত্রায় সামিল হন বিশিষ্ট গুণীজনেরা এ ছাড়াও অসংখ্য ছাত্র-ছাত্রী ও এলাকার অগণিত রামমোহন ভক্ত মানুষ।

প্রসঙ্গত হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে ও খানাকুল-১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ২২ মে রামমোহনের জন্মদিন পালনের আয়োজন করা হয়। এদিন রামমোহনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন আন্তর্জাতিক খ্যাতিমান চিত্র শিল্পী ও রাজ্যের হেরিটেজ কমিটির চেয়ারম্যান শুভাপ্রসন্ন ভট্টাচার্য।

এছাড়াও গলায় মালা দিয়ে শ্রদ্ধা জানান আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, হুগলি জেলাপরিষদের সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান, বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক রামেন্দু সিংহরায়, মানস মজুমদার, ডা. পরেশ চন্দ্র দাস, অধ্যাপক ওয়াজুল হক ও আঞ্চলিক ইতিহাস গবেষক দেবাশিস শেঠ প্রমুখ। তারপর রামমোহন স্মৃতি সৌধের সামনে হেরিটেজ ফলক বসিয়ে সম্মান জানান শুভাপ্রসন্ন ভট্টাচার্য। উল্লেখ্য, রাজ্য সরকার আগেই রামমোহনের জন্মস্থানকে হেরিটেজ ঘোষণা করেছিল।

এরপর রামমোহন লাইব্রেরির সামনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে শুভাপ্রসন্ন বলেন, অত্যন্ত স্মরণীয় দিন। রামমোহন কেবল আধুনিক নবজাগরণের দূত নন, তিনি আমাদের আধুনিক মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এখানে উন্নয়ন হবে।

মেহেবুব রহমান বলেন, আমরা পথিকৃৎকে পেয়েছি। এটা আমাদের গৌরব। এখানে সুস্থ সংস্কৃতি তৈরি করে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই নেতৃত্বে আজ রামমোহনের জন্মভিটে হেরিটেজ হিসাবে ঘোষনা করা হয়েছে। ওয়াজুল হক, পরেশ দাস, রামেন্দু সিংহরায়, অপরূপা পোদ্দার, স্নেহাশিস চক্রবর্তী, হেরিটেজের সম্পাদক উমাপদ চট্টোপাধ্যায় প্রত্যেকেই রামমোহনের স্মৃতিচারণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জ্যোতি বন্দ্যোপাধ্যায়, গবেষক বিশ্বেন্দু নন্দ, কিউরেটর শঙ্খ বসু প্রমুখ ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev