| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

সুচিত্রার জন্মদিনে অনন্তযাত্রায় পূর্বা

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৪২৮ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

১২ বছর বয়সে রবিতীর্থে এসেছিলেন গন শিখতে আর এক প্রতিথযথা শিল্পী সুচিত্রা মিত্রের কাছে। সেই যে নারা বাঁধলেন রবীন্দ্রসঙ্গীতে আর ফিরে তাকান নি। সুচিত্রার জন্ম ১৯২৪ আর পূর্বার ১৯৩৫ মাত্র ১১ বছরের বড়ো গুরুর কাছে ষোলো আনা আত্মসমর্পণ। গুরু সুচিত্রা প্রাণঢেলে শিষ্যাকে দিয়েছিলেন তাঁর সব কিছু। অনেকেই দূর থেকে তাঁর গান শুনে গুলিয়ে ফেলতেন কে গাইছে সুচিত্রা না পূর্বা। সেই পূর্বা আজ চলে গেলেন গুরু সুচিত্রার জন্মদিনে। সুচিত্রা ১৯১১ সালে অনন্তযাত্রা করেছিলেন বয়স ৮৬। পূর্বা অনন্তযাত্রা করলেন বয়স ৮৫। অনেক মিল দুজনের মধ্যে।

আশির দশক থেকে পূর্বা নিজেকে মেলে ধরতে থাকেন তাঁর নিজস্ব ঘরাণায়। রবীন্দ্রসঙ্গীত শুধু গাইলে হবে না। অন্তর দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। কনিকা, সুচিত্রা আজীবন যা করে গেছেন। পূর্বাও সেই পথেই রবীন্দ্রসঙ্গীতকে পৌঁছে দিতে চেয়েছেন সাধারণ মানুষের অন্তরের অন্তস্থলে।

সেই সময় শিল্পীদের কাছে আকাশবানী ছিল তীর্থক্ষেত্র। সেখানে গান গাইতে পারলে শ্রোতাদের অনেক তারাতারি পৌঁছে যাওয়া যায়। হলও ঠিক তাই, আকাশবানীতে তাঁর গাওয়া দুটি গান জয় করলো শ্রোতাদের মন— ‘সীমার মাঝে অসীম তুমি’, ‘যদি তোমার দেখা না পাই প্রভু’। তাঁর গায়কিতে শ্রোতাদের মনে এক আলাদা অনুভূতির সঞ্চার করলো। চিরস্থায়ী হলেন পূর্বা।

আজ দক্ষিণ কলকতার নিজের বাড়িতে চিরনিদ্রায় শিল্পী। রেখে গেলেন স্বামী এবং একমাত্র কন্যাকে। অসুস্থ ছিলেন, চিকিৎসাও চলছিল। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে শনিবার সকালে কলকাতায় তাঁর মৃত্যু হয়। প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পীর প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিল্পীকে যথোচিত সম্মানও দিয়েছিলেন তিনি। যে সম্মান তাঁর অনেক আগেই পায়া উচিত ছিল। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার ‘সংগীত সম্মানে’ সম্মানিত করে জনপ্রিয় এই রবীন্দ্রসংগীত শিল্পীকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর হৃদ্যতার সম্পর্ক ছিল। দু-একবার মমতার অনুরোধ মেনে রাজ্য সরকারের কয়েকটি অনুষ্ঠানেও গান শুনিয়েছিলেন প্রবীণ শিল্পী।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev