| | |
এই মুহূর্তে ::
মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ইবোলা ভাইরাস দ্রুত ছড়ালেও আতঙ্ক ছড়াবেন না, সতর্ক থাকাই একমাত্র পথ : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৫০২ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ৬ জুন, ২০২৬

দ্রুত ছড়াচ্ছে ইবোলা ভাইরাস (ebola virus)। মৃত্যুর খবরও মিলেছে। তবে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। সতর্ক থাকতে হবে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, ইবোলা একটি বিরল কিন্তু অত্যন্ত মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা ,ইবোলা ভাইরাস ডিজিজ, বা ইবোলা হেমোরেজি ফিভার নামে পরিচিত। এটি মানুষের রক্ত জমাট বাঁধার ক্ষমতা নষ্ট করে দেয়, যার ফলে শরীরের ভেতরে ও বাইরে প্রচণ্ড রক্তক্ষরণ হতে পারে এবং মৃত্যুহার অনেক বেশি থাকে। নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ পীতবরণ চক্রবর্তী জানান, সংক্রমণ যেভাবে ছড়ায় তা আশ্চর্যের। প্রাণী থেকে মানুষ বাদুড়কে এই ভাইরাসের প্রধান প্রাকৃতিক বাহক বলে মনে করা হয়। সংক্রামিত বন্য প্রাণীর (যেমন — বানর, শিম্পাঞ্জি বা বাদুড়) রক্ত, অঙ্গপ্রত্যঙ্গ, বা কাঁচা মাংসের সরাসরি সংস্পর্শে এলে সংক্রমণ ঘটে।মানুষ থেকে মানুষ: আক্রান্ত ব্যক্তির রক্ত, লালা, ঘাম, বমি, মল বা অন্যান্য শারীরিক তরলের সরাসরি সংস্পর্শে এলে এটি সুস্থ মানুষের দেহে প্রবেশ করতে পারে। এছাড়া আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত দূষিত কাপড় বা চিকিৎসা সরঞ্জাম থেকেও সংক্রমণ ছড়াতে পারে।

উল্লেখ্য, এটি করোনাভাইরাস বা ফ্লুর মতো বাতাসের মাধ্যমে ছড়ায় না। এর প্রাথমিক লক্ষণ হল:হঠাৎ প্রচণ্ড জ্বর, মাথাব্যথা ও দুর্বলতাপেশী ও গলায় ব্যথা, পরবর্তীতে তীব্র ডায়রিয়া, বমি এবং শরীরের বিভিন্ন অংশে রক্তক্ষরণ শুরু হয়। ইবোলা একটি বিরল কিন্তু প্রাণঘাতী সংক্রমণ। এটি মারাত্মক রোগের প্রাদুর্ভাব ঘটাতে পারে, বিশেষ করে আফ্রিকার কিছু অংশে। এটি আক্রান্ত প্রাণী বা মানুষের দেহরসের সংস্পর্শে ছড়ায়। এর প্রাথমিক লক্ষণগুলো ফ্লু-এর মতো। কিন্তু সেগুলো আরও গুরুতর হতে পারে। যদি আপনার মনে হয় যে আপনি ইবোলার সংস্পর্শে এসেছেন এবং আপনার মধ্যে লক্ষণ দেখা দিয়েছে, তাহলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হন। এদিকে রাজ্য সরকার ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতা জারি করেছে কলকাতা বিমানবন্দরে।

ইবোলা সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, এজন্য সতর্কতা নেওয়া শুরু করল কলকাতা বিমানবন্দর। উল্লেখ্য, আফ্রিকায় ইবোলা সংক্রমণের পরই সতর্কতা নেওয়া শুরু হল দেশ জুড়ে। কলকাতা সহ দেশের আন্তজার্তিক বিমানবন্দরগুলোতে থার্মাল স্ক্রিনিং শুরু হয়েছে। রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে কলকাতায় অবতরণ করা আফ্রিকা ফেরত ভারতীয় এবং অন্য দেশের নাগরিকদের স্ক্রিনিং করা হচ্ছে। আফ্রিকার কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে সিডিসি সূত্রে জানা গিয়েছে। এপর্যন্ত এই দুই দেশের ৫৭৫ জন ইবোলা আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। নিশ্চিতভাবে রোগ ধরা পড়েছে ৫১ জনের। আশঙ্কা করা হচ্ছে, এই রোগে মারা গিয়েছেন ১৪৮ জন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev