বাংলা নাটকের ইতিহাসে ব্যতিক্রমী নাট্যকার শম্ভু মিত্র যতদিন বেঁচেছিলেন নাটকের সাথেই জড়িয়ে ছিলেন আষ্টেপৃষ্ঠে। নাট্যনির্দেশক, নাট্যশিক্ষক, সুদক্ষ অভিনেতা, নাট্যরচয়িতা, আবৃত্তি-শিল্পী শম্ভু মিত্রের নাট্যবিষয়ে ভাবনাগুলি বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে। বিচিত্র জীবনপ্রবাহে সঞ্চরণশীল শম্ভু মিত্র নাটক নিয়ে ভেবেছেন সব সময়। অভিনয়, মঞ্চসজ্জা, নাট্য আন্দোলন, নাটকের চরিত্রনির্ণাম, রঙ্গমঞ্চের সংকট, নাটকে দর্শকের ভূমিকা, নাটকে সঙ্গীতের প্রয়োজনীয়তা ইত্যাদি নানা বিষয়ে […]