গনা নামের ছেলেটি সেন্ট জেভিয়ার্স থেকে সদ্য ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি হয়েছে কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে। গনার একটি সুন্দর পোশাকি নামও রয়েছে বটে কিন্তু পাঠকদের সেই নামটি আপাতত না জানলেও চলবে। গনা প্রেসিডেন্সি কলেজের ছাত্র হলেও তার আধখানা মন ইতিমধ্যে চলে গেছে ইংল্যান্ডে। কারণ আর কিছুই নয়, প্রেসিডেন্সির পাট চুকলেই তাকে পাঠানো হবে ইংল্যান্ডে ব্যারিস্টারি […]