রবিবারের বিকেলবেলায় স্কুলের মেসবাড়িতে বসে আছেন ইতিহাসের মাস্টারমশাই সুজয়বাবু। তাঁকে ঘিরে গল্পে মেতে আছে ক্লাস নাইন-টেনের কয়েকটি ছেলে। হঠাৎ সুজয়বাবু বলে বসলেন : ‘আর ক-দিন পরই না বিদ্যাসাগরের জন্মদিন?’ ক্লাস নাইনের নন্টু বলল : ‘হ্যাঁ তো।’ ‘কবে বল্ তো?’ একটু ইতস্তত করছিল সবাই। খানিক ভেবে মাতব্বরের মতো ক্লাস টেনের রজত বলল : ‘জানি, জানি। ছাব্বিশে […]