মোহেনজোদারো তথা মহেঞ্জোদারো নামটির অর্থ ও ব্যুৎপত্তি নিয়ে ধোঁয়াশা কাটেনি। সিন্ধিভাষায় যতই একে মোয়েন-জো-দারো তথা Mound of dead বলা হোক না কেন, সেটি সর্বসম্মত মত নয়। অনেকে সংস্কৃত ও দ্রাবিড় ব্যুৎপত্তির কথাও ভেবেছেন। তবে একটি কথা জানা দরকার, Mohenjodaro শহরের কয়েকশো মাইলের মধ্যে Judeirjodaro, Chanhudaro, Kahujudaro, Lakheerjodaro ইত্যাদি দারো-অন্তক জনপদ আছে এখনও। আলেকজান্ডার কানিংহাম, জন […]