এক. এখন থেকে আড়াই হাজারের বেশি বছর আগের কাহিনি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক। আশ্বিন মাস। মেঘমুক্ত নীল আকাশ। চরাচরে সোনালি রঙের উজ্জ্বল রোদ ছড়িয়ে আছে। বৈশালীর (প্রাচীন ভারতের একটি শহর। বর্তমানে বিহারে অবস্থিত) প্রকৃতি অত্যন্ত মনোরম। নগরময় অসংখ্য উদ্যান ও পদ্মপুকুর। গৌতম বুদ্ধ এর আগেও বেশ কয়েকবার বৈশালী নগরে এসেছেন। বোধিলাভের পঞ্চম বছরের বর্ষাকাল ওই নগরেই […]