| | |
এই মুহূর্তে ::
বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।
/ নিবন্ধ

নদীর জলে ফুল ভাসিয়ে পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের ‘বৈসাবি’ উৎসব শুরু : মনোজিৎকুমার দাস

পার্বত্য চট্টগ্রাম জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। চৈত্রসংক্রান্তি ঘিরে পাহাড়ি জনগোষ্ঠী এক সপ্তাহ ধরে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনপদে আয়োজন করে ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের খেলাধুলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছর চৈত্র মাস আসতেই পার্বত্য অঞ্চলে শুরু হয় ‘বৈসাবি’ উৎসবের আয়োজন। উপজাতিদের ধারণা অনুযায়ী, চৈত্র মাসের শুরুতেই একটি পাখি এসে বিজু বলে ডাক দিয়ে যায়। […]

গুরুদেব আমাকে বলতেন— জিজ্ঞেস করলে বলবে তুমি ‘musical chemistry’ অথবা ‘Chemical Music’ পড়াও —শৈলজারঞ্জন

১৯৮৬ সালে এই সাক্ষাৎকারটি নেন শৈলজারঞ্জন-এর ছাত্র রবীন্দ্রসংগীত শিল্পী সুবিনয় রায় প্রশ্ন : শৈলজাদা, আপনার মুখ থেকে রবীন্দ্রসংগীত সম্পর্কে এবং সেই সঙ্গে শান্তিনিকেতন ও গুরুদেব রবীন্দ্রনাথ সম্পর্কে নানা কথা শোনার জন্য আমরা সকলেই খুবই উৎসুক— এবং এটা স্বাভাবিক। আচ্ছা, আপনি তো শান্তিনিকেতনে প্রথমে রসায়ণ-শাস্ত্রের অধ্যাপক হিসাবেই নিযুক্ত হয়েছিলেন। শান্তিনিকেতনে যাবার আগে রসায়ণ-শাস্ত্রে আপনার শিক্ষা, গবেষণা […]

সৌমেন দেবনাথের ছোটোগল্প “দারিদ্র্যের কাঠগড়ায়”: জীবনঘনিষ্ঠ বিষয়াদির ব্যঞ্জনা-বয়ান : মোঃ মনজুরুল ইসলাম

জীবনের অজস্র বৈচিত্র্যময় মুহূর্তের একটি রূপ ছোটোগল্পের উপজীব্য। জীবনে ঘটে চলা চলমান গুরুত্বপূর্ণ ঘটনার শৈল্পিক উপস্থাপন, নিরাসক্তভাবে উপস্থাপন ছোটোগল্পে থাকে। কথাসাহিত্যের সর্বকনিষ্ঠতম শাখা ছোটোগল্প হলেও অতুলনীয় ও সমৃদ্ধ; বৈচিত্র্যপূর্ণ ও অনন্য। কারণ ঘটনায় এলোমেলো ডালপালা থাকে না, কাহিনি নিটোল, সুডৌল, সুস্পষ্ট, সুনির্দিষ্ট আবার ইঙ্গিতপূর্ণ। জীবনের সহজ-সরল যাপন, সুখ-দুঃখ, হাসি-কান্না, ব্যথা-বেদনা, আনন্দ-উল্লাসঘন মুহূর্তগুলো অনন্য বর্ণনায় উপস্থাপিত […]

সুভাষচন্দ্র বসু ও শ্রীমৎ স্বামী ভোলানন্দ গিরি মহারাজ (প্রথম পর্ব) : উৎপল আইচ

সুভাষচন্দ্র বসু তখন কটকে র‍্যাভেনশ কলেজিয়েট স্কুলে পড়েন। স্বামী বিবেকানন্দের লেখার সাথে তাঁর পরিচয় ঘটে গেছে। তখনকার কথা এটা। তিনি তাঁর অসমাপ্ত আত্মজীবনী “ভারত পথিক” গ্রন্থের পঞ্চম পরিচ্ছেদের “স্কুল জীবন (২)” অংশে লিখেছেন:— “একবার এক বৃদ্ধ সন্ন্যাসী এলেন কটকে। নব্বুই কি তারও বেশি তাঁর বয়স। ভারতবর্ষের একটি বিখ্যাত আশ্রমের অধ্যক্ষ তিনি। কটকের একজন নামকরা ডাক্তার […]

ট্রেড এন্ড কমার্সিয়াল অর্গানিজেশন ইন বেঙ্গল : সুশীল চৌধুরী (১০ নং কিস্তি), অনুবাদ : বিশ্বেন্দু নন্দ

ট্রেড এন্ড কমার্সিয়াল অর্গানিজেশন ইন বেঙ্গল ১৬৫০-১৭২০, উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৃতীয় অধ্যায় কোম্পানির ব্যবসায় বিকাশ এবং উন্নয়ন ব্যবসা করার অধিকার অর্জনে সমস্যা এবং স্থানীয় শাসকদের সঙ্গে সম্পর্ক শেষ অবধি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আওরঙ্গজেবের থেকে একটি শুল্ক মুক্তির ফরমান হাসিল করে ১৬৮০ সালে। কিন্তু এই ফরমানের নির্দেশনামাকে যেভাবে কুঠিয়ালেরা […]

সুভাষচন্দ্র বসুর ভাষায় ‘বাঙ্গালীর উপর তন্ত্রশাস্ত্রের প্রভাব’ : উৎপল আইচ

“তন্ত্রের সার কথা শক্তিপূজা। জগতের মূল সত্য আদ্যাশক্তি, যাহা হইতে সৃষ্টি, স্থিতি, প্রলয় অথবা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সেই আদ্যাশক্তিকে সাধক মাতৃরূপে আরাধনা ও পূজা করিয়া থাকে; বাঙ্গালীর উপর তন্ত্রশাস্ত্রের প্রভাব খুব বেশি বলিয়া বাঙ্গালী জাতিহিসাবে মায়ের অনুরক্ত এবং ভগবানকে মাতৃরূপে আরাধনা করিতে ভালবাসে। পৃথিবীর অন্যান্য জাতি ও ধর্মাবলম্বীরা (যথা ইহুদি, আরব, খৃস্টান) ভগবানকে পিতৃরূপে আরাধনা […]

রামনবমীর মিছিলের হিড়িক কি স্রেফ রামের পুজো? : তপন মল্লিক চৌধুরী

চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে হিন্দুরা রামের জন্মকে সম্মান জানাতে রাম নবমী উদযাপন করে। শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুরু হয় নবরাত্রি আর নবমীর দিন পালিত হয় রাম নবমীর উৎসব। গত কয়েকটি বছর ধরে এই দিনটিতে দেশের বেশ কয়েকটি রাজ্যে শুরু হয়েছে রামনবমীর মিছিল। যে মিছিল থেকে বিরাট অশান্তি, আক্রমণ, লুঠপাট, অগ্নি সংযোগ, ধর্মস্থান ভাঙা, খুন, সন্ত্রাস, […]

সনজিদা খাতুনের হাতে আছে রবীন্দ্র সংগীতের তরবারি : দিলীপ মজুমদার

ড. কাজি মোতাহার হোসেনের কন্যা, কাজি আনোয়ার হোসেনের বোন, ওয়াহিদুল হকের স্ত্রী সনজিদা খাতুন পা দিলেন নব্বুইতে। মৃত্যুস্পর্শী এই বয়েসে জরা আমাদের জড়িয়ে ধরে। সনজিদা খাতুনও হয়েছিলেন সেরিব্রাল স্ট্রোকের শিকার। তথাপি তিনি এখনও সক্রিয়, এখনও তিনি সবুজ সংসদের সদস্যা, এখনও তিনি লিখে চলেছেন, পরিচালনা করছেন ‘গানের নিবিড় পাঠ’। মফিদুল হক তাঁর একটি প্রবন্ধে সনজিদার ক্লান্তিহীন […]

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev