কাঙাল হরিনাথ মজুমদারকে আমাদের বাংলার ‘গ্রামীণ সাংবাদিকতার জনক’ বললে অত্যুক্তি হবে না। অবিভক্ত বাংলায় কুষ্টিয়া জেলার অন্তর্গত কুমারখালিতে এক দরিদ্র তিলি পরিবারে তাঁর জন্ম। দিনক্ষণ যা জানা যায়— ১২৪০ বঙ্গাব্দের ৫ শ্রাবণ (ইং ১৮৩৩ সাল)। হরিনাথ মজুমদারের পিতার নাম হলধর মজুমদার এবং মাতার নাম কমলিনী দেবী। হরিনাথের পিতা হলধরের ঊর্ধ্বতন আট পুরুষের নাম যথাক্রমে— রাজকিশোর, […]