১৪ মে ২০২৩ (রবিবার) উত্তর ২৪ পরগনার গোবরডাঙা গবেষণা পরিষদে ‘প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় মজবুত লড়াই চাই’ বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এদিনের সভার অন্যতম আকর্ষণ ছিল ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকার বিশেষ পাখি সংখ্যার প্রকাশ। ‘বিজ্ঞান দরবার’ (কাঁচরাপাড়া) এবং ‘গোবরডাঙা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি’-র আয়োজনে এই সভা বসেছিল। আহ্বায়ক ছিলেন জয়দেব দে ও দীপককুমার দাঁ। […]