আজ ১৯ জুলাই ২০২১। ৫২ বছর আগে এই ১৯ জুলাই তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৪টি ব্যাঙ্ক জাতীয়করণ করেছিলেন। স্বাধীনতার পর সেই ব্যাঙ্ক জাতীয়করণ ছিল দেশের অর্থনীতির একটা মোড় ঘোরানো পদক্ষেপ। সেই পদক্ষেপের ২০ বছর পর দেখা গেল সারা ভারতেই ওই ১৪টি ব্যাঙ্কের শাখা অনেক বেড়েছে, কর্মী সংখ্যাও অনেক বেড়েছে, আমানতকারীর সংখ্যা বেড়েছে, আমানতের পরিমানও বেড়েছে। […]