বিশিষ্ট সাহিত্যিক দেবেশ রায় প্রয়াত। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় লিখেছেন, দেবেশ রায় বৃহস্পতিবার ১৪ মে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর। বাংলা সাহিত্যে একজন ছকভাঙা আধুনিক ঔপন্যাসিক হিসাবে পরিচিত দেবেশ রায় ‘তিস্তাপারের বৃত্তান্ত’ উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হন। তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস যযাতি, বরিশালের […]