আগরায় জেসুঈট সন্তের অভিজ্ঞতা চাঘতাই-তুর্ক, আজ যাদের মুঘল নামে চিনি, তাদের শাহী বংশে জৈষ্ঠাধিকার অর্থাৎ বংশের বড় ছেলে একমাত্র সিংহাসনের দাবিদার হওয়ার নির্দিষ্ট প্রথা গড়ে ওঠে নি। মুঘলেরা বহুকাল নিজেদের গা থেকে তাদের আদিবাসীত্বের গন্ধটা ঝেড়ে ফেলতে চায় নি, তাই তারা সিংহাসন নিয়ে বিবাদ সম্পন্ন করত ভাই ভাই লড়াইএর মাধ্যমে। সিংহাসন দখলের জন্যে ভায়ে ভায়ে […]