মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে একটা দীর্ঘমেয়াদী সংকটে পরিণত করছে। পাঁচ বছরের ও বেশী সময় ধরে রোহিঙ্গাদের উপস্থিতি বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা এবং সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলছে এবং প্রত্যাবাসনের অনিশ্চয়তা সর্বস্তরে ব্যাপক হতাশার সৃষ্টি হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানবপাচার, মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ বৃদ্ধি পাচ্ছে […]