দ্বাদশ অধ্যায় দোটানা স্রোতে দিল্লীশ্বর তথা মোগল সাম্রাজ্য এক সম্রাট শাহজাহান শুধু পুত্রকন্যাদিগকে লইয়া নয়, মোগল সাম্রাজ্যের শাসননীতি নির্ধারণ করিতে গিয়া প্রবল দোটানা স্রোতের মুখে পড়িয়াছিলেন। তিনি মনে করিতেন পিতামহ হইতে তাঁহার কৃতিত্ব কোনও অংশে কম নহে; আবুল ফজলের মতো একজন ঐতিহাসিক পাওয়া গেলে তাঁহার কীর্তিগাথা পিতামহের গৌরবকে ম্লান করিয়া দিত। রাজ্যবিস্তার, গুণীর সমাদর, সাম্রাজ্যের […]