সপ্তদশ অধ্যায় দারার বিদায় (সামুগঢ়ের যুদ্ধ; মে ২৯, খ্রিঃ ১৬৫৮) তিন সম্রাট আকবরের সময় হইতে আগ্রা দুর্গের দিল্লি-দরওয়াজা বা হাতিপোল ফটকের সহিত কৃতিত্বের স্মৃতি ও সুমঙ্গলের সংস্কার জড়িত ছিল। এই তোরণ কেবলমাত্র সম্রাটের যাত্রা কিংবা কোনও শাহজাদা অথবা বৈদেশিক দূতগণকে সম্বর্ধিত করিবার জন্য উন্মুক্ত হইত, দৈনন্দিন কার্য এবং সর্বসাধারণের যাতায়াতের জন্য আকবরী দরওয়াজা (অমরসিংহ ফটক) […]