সংসারের কী বিচিত্রলীলা। বছর ৩০-এর মধ্যে দেখলাম ওই সচ্ছল মামার বাড়ীর জমিদারী, বাগান, পুকর সব চৌপাট। অত সচ্ছল পরিবার, পরিণত হলো এক সাধারণ গেরস্ত পরিবারে। আর আমার দাদামণির তিন ছেলে বড় হয়ে, রোজগার করে ভোল পালটে দিয়েছে। ১৯৫৭ সালের মার্চ মাস। মার্কাস স্কোয়ারে বঙ্গসংস্কৃতি সম্মেলন চলছে। আমি তার অন্যতম প্রধান পাণ্ডা। খবর পেলাম, মা অসুস্থ, […]