কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবর্ষ সমগ্র বাংলা জুড়েই বিশেষভাবে পালিত হতে দেখা গেল। নদিয়া জেলার কৃষ্ণনগর নজরুল স্মৃতিধন্য একটি জনপদ হওয়ায় সেখানে ফি-বছর বিশেষভাবে নজরুলকে স্মরণ করা হয়। আর ২০২৪ সাল ছিল সেক্ষেত্রে আর একটু বিশেষ। কৃষ্ণনগরে নজরুল সপরিবার প্রায় আড়াই বছর (১৯২৬-১৯২৮ খ্রি.) ছিলেন। তাঁর সমগ্র জীবনে নজরুল একাধিকবার বাসা বদল করেছেন। কৃষ্ণনগরেও তাঁর […]