৫১ পীঠের অন্যতম পীঠ কালীঘাট। কালীঘাটের মন্দির নিয়ে প্রচুর জনশ্রুতি। তার মধ্যে কোনটি বিশ্বাসযোগ্য কোনটি নয় বোঝা মুশকিল হয়। কোনও কোনও গল্পকথা শুনতে শুনতে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। কোনও কোনওটি আবার কালের স্রোতে হারিয়ে যায়। সাবর্ণ গোত্রজ সন্তোষ রায়চৌধুরি ছিলেন বড়িশার জমিদার। তিনি ছিলেন মা কালীর ভক্ত। ঘোর শাক্ত। নিয়মিত গঙ্গাস্নান পুজোআচ্চায় অনেকটা সময় অতিবাহিত হত […]