| | |
এই মুহূর্তে ::
গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জলবায়ূ দুর্যোগ কোনো সীমান্ত মানে না : নিকোলাস বিশ্বাস জিয়াউর রহমানের বিএনপি গঠন ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ : অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথ ও বঙ্গপুঙ্গবের রাখী : অসিত দাস কবরের মানুষ : সোহেল আর রানা (তরু) আজ রাখী বন্ধন…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায় যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

‘বাংলার পার্টিশন-কথা : উত্তর প্রজন্মের খোঁজ’ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের গ্রন্থপ্রকাশ অনুষ্ঠান

Reporter
পেজ ফোর নিউজ, নিজস্ব প্রতিনিধি / ৭৬০ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের, সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজের উদ্যোগে ৭ই মার্চ আয়োজিত হল ‘বাংলার পার্টিশন – কথা : উত্তর প্রজন্মের খোঁজ’ শীর্ষক গ্রন্থ আলোচনা সভা। দেশভাগ ও তাঁর আখ্যান নিয়ে বিগত কয়েকবছর বেঙ্গল পার্টিশন রিপোজিটরির পক্ষ থেকে যে জনগবেষণা প্রকল্প চলছে, সেটি ইতিমধ্যেই জনমানসে বিপুল আলোড়ন তৈরী করেছে। প্রকল্পের পক্ষ থেকে ‘বাংলার পার্টিশন – কথা : উত্তর প্রজন্মের খোঁজ’ শীর্ষক বইটির দ্বিতীয় খন্ডের আনুষ্ঠানিক প্রকাশ হল এইদিন। এদিনের গ্রন্থ আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় , অধ্যাপক গোপা দত্তভৌমিক, অধ্যাপক বরেন্দু মন্ডল এবং শুভঙ্কর দে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রিত বক্তদের পুস্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান সহকারী অধ্যাপক প্রাপ্তি চক্রবর্তী এবং গীতশ্রী সরকার। প্রারম্ভিক ভাষণে বেঙ্গল পার্টিশন রিপোজিটরি প্রকল্প এবং বইটি সম্বন্ধে আলোকপাত করেন মানববিদ্যা অনুষদের অধিকর্তা এবং বইয়ের সম্পাদক মননকুমার মন্ডল।

কলেজ স্ট্রিটের দে’জ বই বিপণিতে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষিকা এবং উৎসাহী ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠানে ‘বাংলার পার্টিশন — কথা: উত্তর প্রজন্মের খোঁজ’ বইটির দ্বিতীয় খন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, অধ্যাপক গোপা দত্তভৌমিক, অধ্যাপক বরেন্দু মন্ডল এবং অধ্যাপক উত্তম কুমার বিশ্বাস। আলোচনা সভায় দেশভাগ এবং সাধারণ মানুষের মৌখিক বয়ান সংগ্রহের গুরুত্ব প্রসঙ্গে বিশেষভাবে আলোকপাত করেন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। অধ্যাপক গোপা দত্তভৌমিক বিশেষভাবে জোর দেন দেশভাগ এবং মৌখিক বয়ান সংগ্রহের গুরুত্ব সম্বন্ধে। রাষ্ট্রীয় অভিলেখাগারে প্রাপ্ত তথ্যের বাইরেও, পার্টিশন বাঙালি জনমানসে যে গভীর অভিঘাত নির্মাণ করেছে সেটি সম্পূর্ণরূপে অনুধাবন করতে এইধরণের জনগবেষণা প্রকল্পের গুরুত্বের কথাও তুলে ধরেন। অধ্যাপক বরেন্দু মন্ডল বেঙ্গল পার্টিশন রিপোজিটরি প্রকল্প এবং বর্তমান সময়ে বইটির প্রাসঙ্গিকতা সম্বন্ধে তাঁর মূল্যবান মতামত পেশ করেন উপস্থিত শ্রোতাবৃন্দদের কাছে। বইটি বাংলার পার্টিশন চর্চায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠবে এই সম্বন্ধে আমন্ত্রিত বক্তারা সকলেই মতপ্রকাশ করেন।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উত্তম কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরিজিৎ ঘোষ, বিশিষ্ট সাহিত্যিক সসীম কুমার বাড়ৈ এবং অন্যান্যরা। প্রসঙ্গত, এই বইটি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের, মানববিদ্যা অনুষদের দ্বারা ২০১৬ সালে গৃহীত বেঙ্গল পার্টিশন রিপোজিটরি প্রকল্পের একটি অংশ। উক্ত বইটি ২০২০ সালে প্রকাশিত ‘বাংলার পার্টিশন — কথা: উত্তর প্রজন্মের খোঁজ’ বইটির দ্বিতীয় খন্ড। তিন খন্ডে পরিকল্পিত এই বইটির দ্বিতীয় খন্ডে স্থান পেয়েছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, বর্ধমান, মালদা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ, ঢাকা এবং নাটোর থেকে সংগৃহিত সাক্ষাৎকারের প্রতিলিপি। পাশাপাশি, বইটিতে অন্তর্ভুক্ত হয়েছে দুই বাংলার বিশিষ্ট কথা সাহিত্যিকদের দেশভাগ সম্পর্কিত সাক্ষাৎকার।

এছাড়াও স্থান পেয়েছে পশ্চিমবঙ্গের লালগোলা, হিলি সীমান্ত, নবদ্বীপ জনপদ এবং নমঃশূদ্র সম্প্রদায় সম্পর্কিত পর্যালোচনামূলক চারটি প্রবন্ধ। বাংলদেশের মুক্তিযুদ্ধ পশ্চিমবঙ্গের সামাজিক জীবনে কি প্রভাব নির্মাণ করেছে সেটি সম্বন্ধেও আলোকপাত করেছেন সম্পাদক মননকুমার মন্ডল। প্রকল্প আগামীদিনে ঠিক কোন অভিমুখে কাজ করবে সেইসম্বন্ধেও একটি দীর্ঘ প্রস্তাবনা পেশ করা হয়েছে বইটির ভূমিকাতে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় প্রকল্পিত এই জন-গবেষণা প্রকল্পটি বাংলার পার্টিশন ও একাত্তরের মুক্তিযুদ্ধ সমকালীন ব্যক্তিক স্মৃতি সংগ্রহ করে চলছে প্রায় এক দশক ধরে। ইতিমধ্যেই প্রকল্পের পক্ষ থেকে প্রায় ৫০০-র অধিক মানুষের সাক্ষাৎকার সংগ্রহ করা হয়েছে এবং সেগুলিকে বিশ্ববিদ্যালয় কর্তৃক সংরক্ষণ করা হচ্ছে। প্রায়, ৬০ জন আগ্রহী গবেষক ও শিক্ষার্থী এই প্রকল্পের যুক্ত।

আপনার মতামত লিখুন :

2 responses to “‘বাংলার পার্টিশন-কথা : উত্তর প্রজন্মের খোঁজ’ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের গ্রন্থপ্রকাশ অনুষ্ঠান”

  1. Minal Ali Mia says:

    বাংলা পার্টিশন এর বিষয়ে বইটি মাইলস্টোন হয়ে থাকবে। অসাধারণ কাজ। আলিপুরদুয়ার এ বইটি পাবো? সংগ্রহ করতে চাইছি

  2. Rajan Gangopadhyay says:

    একটি গুরুত্বপূর্ণ কাজ।এরকম একটি পরিশ্রমসাধ্য কাজ ইতিহাস হয়ে থাকল।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev