শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:২২
Logo
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নির্বাচন পরবর্তী মিয়ানমার-রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শ্রীচৈতন্যদেব গরুড়ীয় বৈষ্ণবধর্ম বা গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক : অসিত দাস বাসুদেব ঘোষের পদাবলীতে চৈতন্য মহাপ্রভুর জন্মবৃত্তান্ত ও বায়ুপূরাণে অবতারত্ব বর্ণন : প্রবুদ্ধ পালিত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পুরীর জগন্নাথ মন্দিরে দোলউৎসব : রিঙ্কি সামন্ত পদে পদে বিস্মৃত জনপদে (তৃতীয় পর্ব) : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ প্রসূতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বাঁকুড়ায় এলেন রবীন্দ্রনাথ : প্রবুদ্ধ পালিত এসআইআর-এর নামে ১ কোটি ২৫ লক্ষ নাগরিকের নাম বাদ সরব দেশ বাঁচাও গণমঞ্চ : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ঘন ঘন কেঁপে উঠছে কেন : তপন মল্লিক চৌধুরী জহির রায়হান-এর ছোটগল্প অনমিতা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘কান্না হাসির দোলায়’ আ শর্ট ট্রিপ টু ‘জামশেদপুর’ : রিঙ্কি সামন্ত নয় টাকা কেজি দরে বারো লক্ষ টন আলু কিনবে রাজ্য সরকার : মোহন গঙ্গোপাধ্যায় এআই ইমপ্যাক্ট সামিট নিয়ে প্রশ্ন অনেক উত্তর কম : তপন মল্লিক চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার বাবার রসবোধ : সৈয়দ মোশারফ আলী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি বই যেভাবে বদলে দিয়েছিল তলস্তয়কে : সাইফুর রহমান কেন্দ্রের দ্বিচারিতায় দীর্ঘ আট বছরেও পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হল না : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আলুর পর্যাপ্ত ফলন, প্রান্তিক চাষিদের জন্য হিমঘরে ৩০ শতাংশ আলু সংরক্ষণের ব্যবস্থা : মোহন গঙ্গোপাধ্যায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ম্যাজিক লন্ঠনের খোঁজে : মৈত্রেয়ী ব্যানার্জী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

প্রথম রেলে চাপলেন এদেশের একমাত্র রাজত্বহীন রাজা : সুব্রত গুহ

সুব্রত গুহ / ৩১৮ জন পড়েছেন
আপডেট সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

একশো পঁচাত্তর বছরের দোর গড়ায় পৌঁছে ভারতীয় রেল আজ জাতীয় সংহতির প্রতীক। কু-ঝিক্-ঝিক্ রেল ইঞ্জিনের আওয়াজ তখন শুরুই হয়নি ভারতবর্ষে। ভারতবর্ষে বাস্পচালিত রেল আসার বা রেলপথ চালু হওয়ার অনেক আগেই প্রথম ভারতীয় রেলযাত্রী হওয়ার এক অনন্য কৃতিত্বের অধিকারী হয়ে ছিলেন এক বাঙালি। তিনি রাজা রামমোহন রায়। তাঁর কোনো রাজত্ব ছিল না, কিন্তু নামের আগে বসেছিল ‘রাজা’ উপাধি। অবিভক্ত বাংলার নব জাগরণের পুরোধা হিসেবেই আমরা বাঙালিরা তাঁকে অভিহিত করে থাকি। ভারতে রেল চলাচল শুরু হওয়ার অনেক আগেই রাজা রামমোহন প্রথম ভারতীয় রেলযাত্রী হিসেবে রেল ভ্রমণের কৃতিত্ব অর্জনের পেছনে এক ঐতিহাসিক ঘটনা রয়েছে। সেই ঐতিহাসিক ঘটনা জানতে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে কাছাকাছি প্রায় দুশো বছর পেছনের দিকে।

সময়টা ১৮৩০-৩১ খ্রীষ্টাব্দ। রাজা রামমোহন রায় তখন ইংল্যান্ডে। ভারতে সতীদাহ প্রথা রদ করে ১৮২৯ খ্রীস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক আইন পাস করতেই তার বিরুদ্ধে সতীদাহ প্রথা চালু রাখতে লন্ডনে প্রিভি কাউন্সিলে ভারতীয়দের একাংশ আপত্তি জানান। সেই আপত্তির বিরুদ্ধে ও গভর্নর লর্ড বেন্টিংকের সতীদাহ প্রথা রদের স্বপক্ষে সওয়াল করতে ১৮৩০ খ্রীষ্টাব্দের ১৯ নভেম্বর ভারতের খেজুরি বন্দর থেকে জাহাজে করে ইংল্যান্ডে যান অবিভক্ত বাংলার নব জাগরণের পথিকৃত রাজা রামমোহন রায়।

বিশ্বে প্রথম রেল আবিষ্কার করে যোগাযোগ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন নিয়ে তখন গোটা ইংল্যান্ডে এক উন্মাদনা বয়ে চলছে। ১৮৩০ সালের ১৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের লিভারপুল ও ম্যানচেস্টারের মধ্যে রেল চলাচলের মধ্য দিয়ে শুরু হয় ইংল্যান্ডের প্রথম আন্তঃশহর বা ইন্টারসিটি রেলওয়ে। তার পাঁচবছর আগে ১৮২৫ সালের ২৭ সেপ্টেম্বর জর্জ স্টিফেনসনের তৈরি বাষ্পচালিত ইঞ্জিনযান চালিত ‘লোকোমোশন নং ওয়ান’ প্রথম যাত্রীবাহী রেল হিসেবে উত্তর পূর্ব ইংল্যান্ডের স্টকটন-ডার্লিংটন রেলওয়েতে যাত্রী পরিবহণ শুরু করে। এটিই বিশ্বের প্রথম যাত্রীবাহী ট্রেন হিসেবে ইতিহাসে পরিচিত।

ইংল্যান্ডে পৌঁছে রাজা রামমোহন রায় লন্ডনে প্রিভি কাউন্সিলে সতীদাহ প্রথা রদ করার পক্ষে জোরালো যুক্তিবাদী সওয়াল করেন ও জয়ী হন। এই ঘটনা বিলেতে রাজা রামমোহন রায়কে ব্যাপক পরিচিতি ও খ্যাতি এনে দেয়।

ইংল্যান্ডে থাকাকালীন ১৮৩১ সালের ১৩ এপ্রিল রাজা রামমোহন ইংল্যান্ডের আন্তঃশহর বা ইন্টারসিটি রেলওয়ের লিভারপুল থেকে ম্যানচেস্টার পর্যন্ত রেলে যাতায়াত করে ইতিহাসে প্রথম ভারতীয় রেলযাত্রীর কৃতিত্ব অর্জন করেন। তখনও সমগ্র ভারতবর্ষে রেল চলাচল দুরঅস্ত ছিল। ‘সংবাদটি প্রকাশিত হয় ১৮৩১ সালের ১৭ সেপ্টেম্বর। প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি তখন ইংল্যান্ডের লিভারপুলে অবস্থান করছেন। ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরেই তিনি প্রথম রেললাইন দেখলেন। লোহার পাত কেটে বানানো রাস্তার উপর দিয়ে বাষ্পচালিত গাড়ি ছুটে যাচ্ছে; এই দৃশ্য দেখে তিনি অভিভূত হয়েছিলেন। বাঙালিদের মধ্যে তিনিই প্রথম রেলগাড়ি চড়েছেন। এমনকি সেই গাড়ি যখন ঘণ্টায় পনেরো ক্রোশ বেগে চলতে শুরু করে, তখন যে ‘রাজা’ অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন, সেকথাও সংবাদে উল্লেখ করা হয়’।

রামমোহন রায়ের প্রথম রেল ভ্রমণের ১১ বছর পর ১৮৪২ সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংল্যান্ডে গিয়ে প্রথমবার রেলে চড়ে এতটাই আপ্লুত হয়ে পড়েন যে ইংল্যান্ডে রেলপথ পত্তনকে বিস্ময়কর কীর্তি বলে মন্তব্যের পাশাপাশি দ্বারকানাথ ভারতে রেলপথ পত্তনের কথা ভেবে ভারতে ‘গ্রেট ওয়েস্টার্ন বেঙ্গল রেলওয়ে’ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আকস্মিক প্রয়াণে তা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মিশে যায়।

রাজা রামমোহনের ইংল্যান্ডে প্রথম রেলযাত্রার ২২ বছর পর ১৮৫৩ সালের ১৬ এপ্রিল ভারতের বোম্বাইয়ের (বর্তমান মুম্বই) বোরি বন্দর থেকে থানের মধ্যে ভারতের প্রথম যাত্রীবাহী রেল পরিষেবার সূচনা ঘটে। প্রথম যাত্রীবাহী রেলটি মুম্বাইয়ের (তৎকালীন বম্বে) বোরি বন্দর থেকে থানে পর্যন্ত ১৪টি কোচে ৪০০ জন যাত্রী নিয়ে মোট ৩৪ কিলোমিটার পথ অতিক্রম করেছিল।

পরের বছর ১৮৫৪ সালের ১৫ আগষ্ট পশ্চিমবঙ্গের হাওড়া থেকে হুগলি পর্যন্ত রাজ্যের প্রথম ও ভারতের দ্বিতীয় রেলপথ ও রেল চালু হয়। ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে (EIR) পরিচালিত এই রেলপথ পরে বর্ধমানের রানীগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত হয়। মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথের পর হাওড়া থেকে হুগলি পর্যন্ত রেলপথই ছিল ভারতে ব্রিটিশদের নির্মিত দ্বিতীয় যাত্রী রেলপথ। মুম্বাই-থানে রেলপথের পরে এটিই ছিল ভারতের দ্বিতীয় চালু হওয়া রেলপথ পরিষেবা। ১৮৫৩ সালে ভারতের রেল পরিবহন চালুর পর আজ দেড়শো বছর বিশ্বের অন্যতম বৃহত্তম এবং প্রাচীনতম রেল পরিবহণ ব্যবস্থা যা ভারতের অর্থনীতি ও যোগাযোগে মেরুদণ্ড হিসেবে কাজ করে চলেছে। ১৮৫৩ সালে ৩৪ কিলোমিটার রেলপথ নিয়ে যাত্রা পথ চালু হওয়া ১৮৫৩ সালে ভারতের রেল পরিবহন চালুর দেড়শো বছর পর আজ বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম রেল পরিবহণ ব্যবস্থা যা ভারতের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার অন্যতম মেরুদণ্ড। ১৮৫৩ সালে ৩৪ কিলোমিটার রেলপথ নিয়ে যাত্রাপথ চালু হওয়া ভারতীয় রেল ব্যবস্থায় আজ বর্তমানে ১ লক্ষ ৩২ হাজার কিলোমিটারের বেশি রেলপথ বিস্তৃত রেলপথে প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী এবং মিলিয়ন টন পণ্য পরিবহন করে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত রেল নেটওয়ার্কগুলোর মধ্যে আজ অন্যতম।

রাজা রামমোহন রায় বা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ভারতীয় রেলে চড়ার সুযোগ না পেলেও (দুজনে আগেই প্রয়াত) রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী বিবেকানন্দ একাধিকবার ভারতীয় রেলে চড়ে তীর্থ ও দেশ ভ্রমণ করেছেন। রামকৃষ্ণদেব ১৮৬৩ সালে প্রথম রেলে চড়ে কাশী ভ্রমণ করেছিলেন। ১৮৮৬ সালের ২৫ ডিসেম্বর নরেন্দ্রনাথ দত্ত ও তাঁর আট সঙ্গী হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লাইনে রেলে চড়ে হরিপাল যান এবং সেখান থেকে আটপুর গ্রামে গিয়ে ওই দিন মধ্য রাতেই সন্ন্যাস গ্রহণ করে স্বামী বিবেকানন্দ হন। স্বামী বিবেকানন্দের সন্ন্যাস গ্রহণের ঘটনার সঙ্গে জড়িয়ে থাকল ভারতীয় রেল। শুধু তাই নয়, শিকাগো বিশ্ব ধর্মসভায় বিশ্বজয় করে স্বামীজী ১৮৯৭ সালের ১৯ ফেব্রুয়ারি জাহাজে করে বজবজে এসে নামেন। বজবজ (কোমাগাতা মারু বজবজ স্টেশন) স্টেশন থেকে রেলে চড়ে শিয়ালদহ পৌঁছান। ভারতীয় রেলওয়ের পূর্ব রেল কর্তৃপক্ষ ওই ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ১৯ ফেব্রুয়ারি সকালে বজবজ থেকে শিয়ালদহ পর্যন্ত একটি বিশেষ রেল চালিয়ে থাকেন। এমনকী বজবজ স্টেশনে রেলে ওঠার আগে চিফ ইয়ার্ড মাষ্টারের ঘরে যে চেয়ারে স্বামীজী বসেছিলেন সেই চেয়ারটিও প্রদর্শনের উদ্দেশ্যে কলকাতার ফেয়ার লি প্লেসে পূর্ব রেলের সদর দফতরের সংগ্রহশালায় সযত্নে সংরক্ষিত রয়েছে।

আর মাত্র একবছর বাদে ২০২৮ সালে ভারতীয় রেল ১৭৫তম বর্ষে পা রাখতে চলেছে। এই ১৭৫ বছরের সুদীর্ঘ পথ পরিক্রমায় ভারতীয় রেলওয়ে আজ পরিবহনের মাধ্যমই শুধু নয়, ভারতের অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় সংহতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “প্রথম রেলে চাপলেন এদেশের একমাত্র রাজত্বহীন রাজা : সুব্রত গুহ”

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৫ সংগ্রহ করতে ক্লিক করুন