শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:০২
Logo
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নির্বাচন পরবর্তী মিয়ানমার-রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শ্রীচৈতন্যদেব গরুড়ীয় বৈষ্ণবধর্ম বা গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক : অসিত দাস বাসুদেব ঘোষের পদাবলীতে চৈতন্য মহাপ্রভুর জন্মবৃত্তান্ত ও বায়ুপূরাণে অবতারত্ব বর্ণন : প্রবুদ্ধ পালিত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পুরীর জগন্নাথ মন্দিরে দোলউৎসব : রিঙ্কি সামন্ত পদে পদে বিস্মৃত জনপদে (তৃতীয় পর্ব) : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ প্রসূতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বাঁকুড়ায় এলেন রবীন্দ্রনাথ : প্রবুদ্ধ পালিত এসআইআর-এর নামে ১ কোটি ২৫ লক্ষ নাগরিকের নাম বাদ সরব দেশ বাঁচাও গণমঞ্চ : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ঘন ঘন কেঁপে উঠছে কেন : তপন মল্লিক চৌধুরী জহির রায়হান-এর ছোটগল্প অনমিতা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘কান্না হাসির দোলায়’ আ শর্ট ট্রিপ টু ‘জামশেদপুর’ : রিঙ্কি সামন্ত নয় টাকা কেজি দরে বারো লক্ষ টন আলু কিনবে রাজ্য সরকার : মোহন গঙ্গোপাধ্যায় এআই ইমপ্যাক্ট সামিট নিয়ে প্রশ্ন অনেক উত্তর কম : তপন মল্লিক চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার বাবার রসবোধ : সৈয়দ মোশারফ আলী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি বই যেভাবে বদলে দিয়েছিল তলস্তয়কে : সাইফুর রহমান কেন্দ্রের দ্বিচারিতায় দীর্ঘ আট বছরেও পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হল না : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আলুর পর্যাপ্ত ফলন, প্রান্তিক চাষিদের জন্য হিমঘরে ৩০ শতাংশ আলু সংরক্ষণের ব্যবস্থা : মোহন গঙ্গোপাধ্যায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ম্যাজিক লন্ঠনের খোঁজে : মৈত্রেয়ী ব্যানার্জী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

সামান্য একটা ‘নারকেল’ মধুমালার সঙ্গে ভাব করিয়ে দিল প্রস্তরযুগের মানুষের সঙ্গে : দিলীপ মজুমদার

দিলীপ মজুমদার / ১৭৮০ জন পড়েছেন
আপডেট বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

সম্প্রতি এক বন্ধু আমাকে একটি ভিডিয়ো ফরোয়ার্ড করেছেন হোটাসঅ্যাপে। সেই ভিডিয়োতে মধুমালা চট্টোপাধ্যায় নামে এক বাঙালি নারীর অভিজ্ঞতার কথা আছে। মধুমিতা একজন নৃতত্ত্ববিদ। কৈশোর থেকে প্রথামাফিক পথে হাঁটেন নি তিনি। দেশের আদিবাসী জনজাতির জীবনের খোঁজ-খবর করার ইচ্ছে তাঁকে তাগিদ দিয়েছে বারবার। এ পথে ঝুঁকি আছে। তাই তাঁর অভিভাবকরা নিবৃত্ত করার চেষ্টা করেছেন। মধুমালা শোনেন নি। দেশের সরকারও তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন। শোনেন নি তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ব নিয়ে পড়াশোনা করার পরে তিনি বেছে নিয়েছেন গবেষণার পথ।

ফিজিক্যাল অ্যানথ্রপোলজির ছাত্রী হিসেবে তিনি বিভিন্ন উপজাতির মা ও শিশুর স্বাস্থ্য ওপুষ্টির ব্যাপার নিয়ে শুরু করেছেন গবেষণা। বেছে নিয়েছেন আন্দামান ও নিকোবরকে। যেখানে অন্তত ছয়টি জনজাতির বাস। সমাজের মূল ধারা থেকে যারা বিচ্ছিন্ন। দক্ষিণ ও মধ্য আন্দামানে থাকে জারোয়ারা। গ্রেট নিকোবরে থাকে শম্পেনরা। লিটল আন্দামানের পশ্চিমে থাকে ওঙ্গরা। উত্তর সেন্টিলেনি দ্বীপপুঞ্জে থাকে সেন্টিনেলিরা। জারোয়াদের দ্বীপে তিনি গিয়েছেন আটবার। নিকোবরের পনেরোটি গ্রামে কাটিয়েছেন টানা তিন মাস। গ্রেট নিকোবরে কাটিয়েছেন টানা সত্তর দিন।

কিন্তু সেন্টিনেলি দ্বীপে যেতে চাইলে সরকার ছাড়পত্র দেন নি। তার সঙ্গত কারণ ছিল। এই দ্বীপে ২৫০ জনের মতো সেন্টিনেলিজ আছে। তারা প্রস্তরযুগের মানুষ। বাইরের পৃথিবীর সঙ্গে তারা যোগাযোগ রাখতে চায় না। দুজন জেলে এই দ্বীপের কাছাকাছি গেলে তাদের হত্যা করা হয়েছিল। সুনামির পরে যখন সরকার দ্বীপটির উপর আকাশ থেকে জরিপ করার চেষ্টা করে, তখন সেন্টিনেলিজরা তির ছুঁড়ে হেলিকোপ্টারকে ধ্বংস করার চেষ্টা করেছিল। টি এন পণ্ডিতের নেতৃত্বে একদল সেই দ্বীপে গিয়েছিলেন, কিন্তু খুব সুবিধে করতে পারেন নি। জন চাউ নামে একজন তরুণ খ্রিস্টান মিশনরি সে দ্বীপে পা রাখার সঙ্গে সঙ্গে নিহত হন। এ সব ঘটনার ফলে সরকার সেন্টিলেনি দ্বীপ সম্বন্ধে আগ্রহ হারিয়ে ফেলেন। সিদ্ধান্ত নেন যে দ্বীপটির জনজাতির মানুষরা তাদের নিজের পথে চলুক।

মধুমালা যেতে চাইলেন সেই দ্বীপে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় প্রতিশ্রুতি দিলেন সেখানে গেলে যদি তাঁর কোন ক্ষতি হয়, তাহলে তার জন্য সরকার দায়ি থাকবেন না। বর্হিজগতবিচ্ছিন্ন সেন্টিনেলিদের জয় করলেন তিনি। এই জয়ের একটি উপাদান ছিল নারকেল। তাঁদের বোটটি দ্বীপের কাছাকাছি আসতে বোট থেকে তাঁরা নারকেল ছুঁড়তে লাগলেন। আস্তে আস্তে নারকেল কুড়োতে জলে নামল সেন্টিনেলিজরা। মধুমালাও নেমে পড়লেন জলে। তাদের হাতে তুলে দিতে লাগলেন নারকেল। ভাব হয়ে গেল। কিন্তু আমরা জানি, শুধু নারকেল নয়, অন্তরের ভালোবাসা না থাকলে আদিবাসীদের জয় করতে পারতেন না তিনি।

মধুমালার গবেষণা ও অভিযানের কথা ভাবতে ভাবতে আমার মনে পড়ে গেল সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পালামৌ’এর সেই বিখ্যাত উক্তির কথা : বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে। আদিবাসীরা তো দিব্যি আছে বনে, তাদের নিয়ে সভ্য মানুষের এত মাথাব্যথা কেন! কি দরকার তাদের নিয়ে গবেষণা করার? তাদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করার? সভ্য ও শিক্ষিত মানুষের জ্ঞানের ক্ষুধা অপরিসীম। তাই তো সাগরে-পাহাড়ে-বনে-জঙ্গলে ঘুরে বেড়ায় একদল মানুষ। সেই নজরুলের মতো তাদের প্রতিজ্ঞা : দেখব এবার জগতটাকে। শুধু তো মধুমালা নয়, সারা পৃথিবীতে জনজাতির জীবন-অনুসন্ধানীর সংখ্যা কম নয়। জন উইলস, বার্ক, ড্যামপিয়ের, কুক, গ্রে, টিম মারি …. আরও অনেক।

সেই সঙ্গে আর একটা কথা আমাকে ভাবায়। এইসব জনজাতির মানুষজন কি চিরকাল বন্য থেকে যাবে? সভ্যতার আলোক কোনকালে দেখার অধিকার কি তাদের নেই? আমরা যাদের ‘দলিত’ বলি তারাও তো এককালে সমাজের মূল স্রোতের বাইরে ছিল; বাবা সাহেব আম্বেদকরের মতো মানুষজনের নিরন্তর চেষ্টায় আজ তারা সমাজের মূল স্রোতের অংশ হয়ে গেছে। সে অধিকার তো জনজাতিরও আছে। রবীন্দ্রনাথ ঠিকই বলেছেন যে রক্তসংমিশ্রণ না হলে সে জাতি উন্নত হতে পারে না। জনজাতির মানুষরা নিজেদের বিচ্ছিন্ন রেখে উন্নতিকে ঠেকিয়ে রেখেছে।

লেখক সিনিয়র ফেলোশিপ প্রাপ্ত গবেষক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৫ সংগ্রহ করতে ক্লিক করুন