| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কংগ্রেস নয়, আজাদ থাকছেন আজাদেই : তপন মল্লিক চৌধুরী

Reporter
তপন মল্লিক চৌধুরী / ৫৬৪ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

নতুন বছরে কি ফের রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি! মাস ছয়েক আগে কংগ্রেসের একদা বিক্ষুব্ধ গোষ্ঠী জি-২৩’র প্রধান মুখ প্রবীণ নেতা গুলাম নবি আজাদ আচমকাই কংগ্রেস ছেড়ে নিজের দল ডেমোক্র্যাটিক আজাদ কংগ্রেস গঠন করেছিলেন। মূলত রাহুল গান্ধীর ভুল সিদ্ধান্ত এবং সনিয়ার নিষ্ক্রিয়তাকে দায়ী করে কংগ্রেস ওয়ার্কিং কমিটির দীর্ঘদিনের সদস্য তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ ৫২ বছরের সম্পর্ক চুকিয়ে কংগ্রেস ছেড়েছিলেন। ৫ পাতার ইস্তফাপত্রের ছত্রে ছত্রে তিনি সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণ শানান। রাহুল যে ভাবে দল চালাচ্ছেন, সেই পদ্ধতি নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন। এমনকি তিনি রাহুলকে অপরিপক্ক রাজনীতিবিদ বলেও তোপ দেগেছিলেন। নতুন বছর শুরু হওয়ার আগে থেকেই সেই আজাদেরই ‘ঘর ওয়াপসি’ নিয়ে কংগ্রেসের অন্দরে জল্পনা তুঙ্গে উঠেছে।

যদিও এই জল্পনা প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, ৫২ বছরের সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছেন তিনি। তাই কংগ্রেসে ফেরার আর কোনও পরিকল্পনা তাঁর আর নেই। তবে মনে হচ্ছে এটা কংগ্রেসের কয়েকজন নেতার পরিকল্পনা। কিন্তু এর পিছনে কোনও সত্যতা নেই। তিনি মনে করেন, দলীয় কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করতে এবং দল ভেঙে দিতেই কংগ্রেস নেতারা এইসব গুজব রটাচ্ছেন। তবে কংগ্রেস যাই-ই করুক না কেন, ‘গণতান্ত্রিক আজাদ পার্টি’ আরও শক্তিশালী হয়ে রাজনীতির ময়দানে নিজের জায়গা তৈরি করে নেবে। তিনি এও জানান, তাঁর সঙ্গে কোনও কংগ্রেস নেতার কথা হয়নি বা কংগ্রেস থেকে তাঁকেও কেউ যোগাযোগ করেননি। তাই বোঝা যাচ্ছে না যে সংবাদমাধ্যমে এরকম খবর কোথা থেকে কীভাবে ছড়ালো।

প্রসঙ্গত, প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ গুজরাত ও হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের আগে বলেছিলেন, একমাত্র কংগ্রেসই পারে বিজেপিকে কঠিন চ্যেলেঞ্জের মধ্যে ফেলতে। তিনি আরও জানিয়েছিলেন যে তিনি কখনোই কংগ্রেসের নীতির বিরোধী নন। কংগ্রেসের দুর্বল পরিচালন প্রক্রিয়া নিয়ে তাঁর সমস্যা। গুলাম নবি আজাদের তরফে এই ধরনের বিবৃতি দেওয়ার পরেই কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার আহ্বায়ক দিগ্বিজয় সিংহ প্রকাশ্যে তাঁকে পদযাত্রায় অংশ নিতে আহ্বান জানান। এরপর জি-২৩ নেতাদের অন্যতম অখিলেশপ্রসাদ এবং ভূপিন্দর গুলাম নবি আজাদের সঙ্গে যোগাযোগ করে কংগ্রেসের ভারত জোড়ো পদযাত্রায় অংশ নেওয়ার অনুরোধের পাশাপাশি পুরনো দলে ফিরে আসারও প্রস্তাব দেন। উল্লেখ্য সম্প্রতি অখিলেশপ্রসাদকে বিহার কংগ্রেসের সভাপতি করা হয়েছে। অন্য দিকে হরিয়ানায় ভূপিন্দরের হাতে ছাড়া হয়েছে কংগ্রেসের দায়িত্ব। মনে করা হচ্ছে গুলাম নবিকে কংগ্রেসে ফেরানোর রাস্তা পোক্ত করছেন একদা তাঁরই সহকর্মী তথা জি-২৩ নেতাদের অন্যতম অখিলেশপ্রসাদ সিংহ এবং ভূপিন্দর সিংহ। আর সেখান থেকেই গুলাম নবি আজাদের ‘ঘর ওয়াপসি’ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এও জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের সহকর্মী অম্বিকা সরাসরি ফোনে যোগাযোগ রাখছেন। জানা যাচ্ছে, তিনি আজাদকে বলেছেন, প্রথমে পদযাত্রায় অংশ নিতে তার পর ধাপে ধাপে কংগ্রেসে ফেরানোর পথ তৈরি হবে।

উল্লেখ্য, কিছুদিন আগেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়েও মাথাচাড়া দিয়ে উঠেছিল এমনই জল্পনা, এবার গুলাম নবি আজাদকে নিয়ে তেমনই জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষঙ্গদের মতে, কিছুদিনের মধ্যেই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা কাশ্মীরে পৌঁছবে। গুলাম নবি আজাদকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় শামিল করতে জল্পনা তৈরি হয়েছে। তাঁকে নিয়ে উপত্যকাজুড়ে আলোচনা শুরু হয়েছে যাতে গুলাম নবি সব বিবাদ ভুলে আবার রাহুল গান্ধীর হাত ধরতে পারেন। তিনি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় সামিল হলে তাঁর সঙ্গে কংগ্রেসত্যাগীরা ফের ঘরমুখো হতে শুরু করবে। কংগ্রেসে থাকাকালীন গুলাম নবি জাতীয় রাজনীতিতে প্রথম সারির মুখ ছিলেন। কিন্তু কংগ্রেস ছেড়ে নতুন দল গড়লেও মাত্র চার মাসের মধ্যে তাঁর গুরুত্ব অনেকটাই কমেছে। তাঁর গতিবিধিও সীমাবদ্ধ জম্মুর মধ্যেই। তাছাড়া জম্মু-কাশ্মীরের কংগ্রেস এখনও গান্ধী পরিবারের পাশেই। এসব বুঝেই যদি তিনি রাহুলের ভরাত জোড়ো যাত্রায় যোগ দিতে পারেন, তারপর ফিরতে পারেন কংগ্রেসে। যতই তিনি গান্ধী পরিবারের প্রতি তোপ দাগুন না কেন কংগ্রেসেরও তাঁকে ফেরাতে বিশেষ আপত্তি নেই। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন আজাদ স্বয়ং। তিনি স্পষ্ট জানিয়েছেন, কংগ্রেসের মতাদর্শ বা নেতাদের সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই তাঁর সমস্যা কংগ্রেস দল চালানার প্রক্রিয়ায়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev