শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০০
Logo
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিন্ধুসভ্যতা বিশেষজ্ঞ র‍্যান্ডাল ল’-র সুতকাগেনদোর-সফরের নির্যাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘পঞ্চাশ নম্বরে নাম’ ক্ষয়িষ্ণু পুরুষ লেখক সসীম কুমার বাড়ৈ আলোচক সুতপা দত্ত দাশগুপ্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতার হকার, উচ্ছেদ অভিযান, ইতিহাসের প্যারাডক্স : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনোদিনী দিন ফিরিবার নয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আইসক্রিমের দারুন স্বাদে গরম হোক উধাও : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-এর ছোটগল্প ‘পদ্মপাতার জল’ নজরুলের চোখে ক্ষুদিরাম : শৌনক ঠাকুর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ইতিহাসসাধক স্বদেশরঞ্জন মণ্ডল : দিলীপ মজুমদার এবারে দশহরাতে আরামবাগের মনসাডাঙ্গার মনসা মাতার পূজায় ছাগবলি বন্ধের সিদ্ধান্ত : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বরেন্দ্র ও গৌড়ীয় ব্রাহ্মণ সমাজের ইতিহাস, কুলপঞ্জি ও অভিলিখনের সমন্বয়ে একটি পুনঃপাঠ : অত্রি ভট্টাচার্য ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘ছেঁড়া জামার ঈশ্বর’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অশুভ শক্তির বিনাশ ও ভক্তের সুরক্ষায় নৃসিংহ চতুর্দশী : রিঙ্কি সামন্ত বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

ধাক্কা খেল দূষণমুক্ত বিশ্ব গড়ার স্বপ্ন

পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৬৭৯ জন পড়েছেন
আপডেট শনিবার, ২১ মে, ২০২২

কোভিডের কারণেই পিছিয়ে গেল দূষণমুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন। একথা বলা হয়েছে গত ১৭ মে প্রকাশিত ইন্টারন্যাশনাল সায়েন্স কাউন্সিলের রিপোর্টে। ২০৫০ এর মধ্যে দূষণমুক্ত পৃথিবী গড়ার শপথ নিয়েছিলেন বিশ্বের বিজ্ঞানী ও রাষ্ট্রনায়কেরা। কিন্তু পরিবেশের উন্নতি সাধনের কাজকে পিছিয়ে দিয়েছে কোভিড মোকাবিলার কাজ। তা এখন আর কোন রাষ্ট্রের অগ্রাধিকারের তালিকায় নেই। বেকারি, শিক্ষা ও  স্বাস্থ্যের সঙ্কট এই মুহূর্তে পৃথিবীর দেশগুলির কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন কাউন্সিলের বিশেষজ্ঞরা।

তাদের মতে অতিমারির ঝুঁকি কমাতে হলে দুনিয়াজোড়া একটা স্বাস্থ্য নীতি প্রণয়ন  করাটা এখন সবচেয়ে জরুরি কাজ। এর জন্য বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রই। পরিবেশ উন্নয়নের কাজ তাই চলে গেছে পিছনে। দেশগুলি তাই এক্ষেত্রে নিজেদের মধ্যে ভাবনাচিন্তা ও আর্থিক আদানপ্রদান বাড়ানোর কাজে বেশি ব্যস্ত। বিশেষজ্ঞদের মতে কোভিড মোকাবিলার ব্যাপারে অগ্রসর দেশগুলির একটা বড় ভূমিকা আছে। টিকাকরণ, চিকিৎসা, গবেষণা ইত্যাদি কাজে আর্থিক সহযোগিতার জন্য অনুন্নত দেশগুলি তাদের ওপর নির্ভরশীল।

বিশেষজ্ঞদের মতে ২০২৭ পর্যন্ত মোটামুটিভাবে সারা পৃথিবী কোভিড সঙ্কট, উপযুক্ত চিকিৎসা পদ্ধতি, ভ্যাকসিন ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবে। অর্থাৎ স্বাস্থ্য, অর্থনীতি এবং চিকিৎসা বেশি গুরুত্ব পাবে। এই ভাবনায় পরিবেশের ততটা গুরুত্ব থাকবে না। কোভিড ১৯ আস্তে আস্তে পরিণত হবে প্যানডেমিক থেকে এনডেমিক ডিজিজে। গরিব দেশগুলির স্বাস্থ্যের ওপর বাড়বে চাপ। বিঘ্নিত হবে তাদের খাদ্য নিরাপত্তা। বাড়বে মানসিক স্বাস্থ্যের সঙ্কট। দিনের পর দিন স্কুল বন্ধ থাকা, অনলাইন-অফলাইন বিভাজন, নারী-পুরুষ অসাম্য সবকিছুই আগের তুলনায় বাড়বে। একারণেই গুরুত্ব হারাবে দূষণমুক্ত পরিবেশ গড়ার উদ্যোগ।

কাউন্সিলের মতে এই ভাবনায় একটা গলদ রয়েছে। কারণ অতিমারির মোকাবিলা শুধু স্বাস্থ্যের সমস্যা নয়, তার সঙ্গে পরিবেশেরও একটা যোগাযোগ রয়েছে। সরকার পরিচালনা জনমুখী না করলে, ডিজিটাল ডিভাইড না কমালে স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ার কাজকে গুরুত্ব না দিলে দুনিয়াজোড়া কোভিড মোকাবিলার কাজে সাফল্য আসবে না। কারণ স্বাস্থ্য ও পরিবেশের সমস্যা চরিত্রগতভাবেই আন্তর্জাতিক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন