| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

৩৭ নম্বর ওয়ার্ডে পালিত হলো নবম আম উৎসব

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা / ৪১৩ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ১৪ মে, ২০২২

আম নিয়ে আমজনতার আন্তরিকতা আমবাঙালির থেকে বেশি আম-ভারতে নেই বললে অত্যুক্তি করা হবে না। আম, আমসত্ত, আমসি থেকে শুরু করে আমদই, আম-হালুয়া, আম সন্দেশ, আমশোল, আম-ফুচকা বা অধুনা আম-চপ পর্যন্ত খাদ্যরসিক আমবাঙালির কাছে অত্যন্ত পছন্দের। এই জন্যই কলকাতা তথা পশ্চিমবঙ্গে এক জনপ্রিয় অনুষ্ঠান “আম উৎসব”। কলকাতা পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডে বহু দিন ধরে হয়ে আসছে আম উৎসব। ২০২২ সালে নবম-বর্ষে পদার্পন করল উত্তর কলকাতার এই অতি জনপ্রিয় উৎসবটি। ১৪ মে এই উৎসবে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক সহ কলকাতা পুরসভার মেয়র পারিষদগণ ও কাউন্সিলররা।

এই উৎসবের প্রধান উদ্যোক্তা সমাজসেবী ও ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল ব্লক প্রেসিডেন্ট পিয়াল চৌধুরী জানালেন, ‘প্রত্যেক বছর আমকে কেন্দ্র করে কোনও না কোনও নতুন পদ আমরা কলকাতাবাসীর জন্য নিয়ে আসি। উদ্দেশ্য মানুষ আসুক, আম খাক, আনন্দ করুক। এর জন্য কোন মূল্য বা কুপন লাগে না। যতক্ষণ পর্যন্ত আম থাকে, উৎসব চলে, আম শেষ হয়ে গেলে উৎসব শেষ হয়ে যায়। এবারের আকর্ষণ আম-চপ ও আম-ফিরনি। আগে আমরা আম ফুচকা, বা আম হালুয়া-ও খাদ্যরসিক বাঙালির কাছে এনে হাজির করেছিলাম। বিগত দু-বছর করোনার কারণে এই উৎসব হয়নি। এই বছর আবার পুনরায় আম উৎসব হচ্ছে। সব ধর্মের সব বর্ণের মানুষ এই উৎসবে আমন্ত্রিত। ৩৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সংগঠন, ক্লাবকমিটি, পুজোকমিটির সাহায্য ছাড়া এই উৎসব আয়োজন করা সম্ভব হতো না। একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাই কলকাতা পুরসভাকে। পুরসভার সদিচ্ছায় আজ এই আম উৎসব এতটা জনপ্রিয়তা লাভ করেছে।’

৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা চৌধুরী জানালেন, ‘করোনার কারণে বিগত ২ বছর বাদ দিয়ে একটানা ৯ বৎসর ধরে আমরা আম উৎসব করে আসছি। এই বছর এই উৎসবের সূচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই উৎসবের দিন আমের বিভিন্ন পদ আমরা বিনামূল্যে এলাকাবাসীকে খাইয়ে থাকি। প্রায় ৫ হাজার মানুষ এখানে আসেন। আনন্দের সঙ্গে উদযাপন করি অনুষ্ঠানটি।’ এই বছর প্রায় ২ হাজার কিলো আম নিয়ে আসা হয়েছে উৎসবের জন্য।

আমের বাজারে অফ ইয়ার ও অন ইয়ার কথাটা কান পাতলেই শোনা যেত কয়েক বছর আগে পর্যন্ত। বেশি ফলনের বছরকে অন ইয়ার বলেন চাষিরা আর কম ফলনের বছরকে অফ ইয়ার বলা হয়। সাধারণত কোনো বছর কোনও জেলায় যদি বেশি আম ফলে, তাহলে পরের বছর সেখানে উৎপাদন কমে যায়। কিন্তু কিছু দিন ধরে সেই নিয়মের বদল দেখতে পাচ্ছেন রাজ্যবাসী। গত বছরে আম মারকাটারি ইনিংস খেলে এ বছরেও আবার সেনচুরি হাঁকাচ্ছে। তার ফলে খাদ্য রসিক বাঙালি বাজার ঘুরে আমের গন্ধ শুঁকে, পছন্দসই সাইজ বেছে থলে ভরাবার সুযোগ পাচ্ছেন। কিন্তু কেন এই পরিবর্তন? কৃষি বিজ্ঞানী তথা আম গবেষকদের মতে চাষিরা এখন অনেক আগে থেকে নিয়ম করে সার দিচ্ছেন, কীটনাশক ছড়াচ্ছেন এবং তার সঙ্গে সেচ ব্যবস্থারও উন্নতি হয়েছে আশানুরূপভাবে। এর ফলস্বরূপ বাংলার আম পাড়ি জমাচ্ছে লন্ডনে, রোমে। তবে বিনা নিমন্ত্রণে নয়। সসম্মানে অভ্যর্থনা পাচ্ছে ভারতের জাতীয় ফলটি।

তবে সমস্যায় পড়েছেন ও মনে মনে বেশ কষ্ট পাচ্ছেন সুগারে আক্রান্তরা। আমের রূপ-রস-গন্ধে তাঁরা মাতোয়ারা হলেও স্বাদ গ্রহণ করতে পারছেন না রক্তে শরকরা বৃদ্ধি পাওয়ার ভয়ে। তাই মনের ইচ্ছাকে কেউ কেউ দমিয়ে রাখছেন সুগার লেভেলের গ্রাফিক্সটি চিন্তা করে। তাঁদের উদ্দেশ্যে বলি চিন্তা কেন? খাননা আম, তবে তার আগে ডাক্তারের সঙ্গে একটু পরামর্শ করে নিন। বছরে কয়েকটি দিন বইতো নয়। তবে বেহিসেবিভাবে নয়। আমেরও কিন্তু অনেক গুণ আছে!

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev