| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বাধীনতা — অর্জন নয়, দায়িত্বও : যশোবন্ত রায় চোখের বালি যখন চোখের বালিশ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাগ্মী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমায়ুন কবিরকে কি বাঙালি ভুলে গেল : অসিত দাস পূর্বিতা পুরকায়স্থ-র ছোটগল্প ‘প্রান্তিক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উই দ্য পিপল অব ইণ্ডিয়া : দিলীপ মজুমদার সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি — ফ্লাইট অফ ক্রোকোডাইল : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মুখার্জিবাড়ি — জিরাট ও রসা রোড : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বাংলাদেশেকে লুক ইস্ট পলিসি বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

রাজ্য শ্রম দফতর বাংলার জুটমিলগুলিতে স্থায়ী ও দক্ষ শ্রমিক নিয়োগ চালু হলো : সুভাষ মজুমদার

Reporter
সুভাষ মজুমদার / ২৪৩ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

জুটমিলগুলিতে শ্রমিকের অপ্রতুলতা দেখা যায় প্রায়ই। অনেক সময় শ্রমিকের অভাবেই চাহিদা অনুযায়ী উৎপাদন করা সম্ভব হয় না। এ সমস্ত বিষয়গুলিতে নজর দিয়েই রাজ্য শ্রম দফতর বাংলার জুটমিলগুলিতে স্থায়ী ও দক্ষ শ্রমিক নিয়োগ করতে চায়। সেই লক্ষ্যেই রাজ্য জুড়ে যুবকদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে বলে আগেই জানানো হয়েছিল। রাজ্যে এক লক্ষ যুবককে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে লক্ষ্যমাত্রাও স্থির করা হয়েছে। শ্রম দফতর জানিয়েছিল, সরকার নিজেই উদ্যোগী হয়ে প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করবে। ঠিক ছিল চলতি মাসেই প্রথম প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হবে।

যুবকদের প্রথম ১৫ দিন জুটমিলে কাজ করার বিষয়ে পুঁথিগত শিক্ষা দেওয়া হবে। পরের ৪৫ দিন হাতে কলমে জুটমিলে কাজ করার শিক্ষা দেওয়া হবে। তার পর তাঁদের নিয়োগেরও বন্দোবস্ত করা হতে পারে। রাজ্যের মোট ২৫-২৬টি মহকুমায় এই ধরনের প্রশিক্ষণ শিবির হবে। মূলত পাটশিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা মহকুমাগুলিতেই এই প্রশিক্ষণ শিবিরগুলি আয়োজিত হবে। শ্রম দফতরের দাবি দু-মাসের এই শিবিরগুলিতে যোগদানের ফলে যুবকরা জুটমিলের দক্ষ শ্রমিক হয়ে উঠবে।

এই পদ্ধতিতে যেমন জুটমিলের জন্য দক্ষ শ্রমিক তৈরি করা যাবে। তেমনই বহু অল্প লেখাপড়া জানা যুবকদের সহজে কর্মসংস্থানের বন্দোবস্তও করে দেওয়া যাবে বলে মনে করছে শ্রম দফতর। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন চটকল থেকে উৎপাদিত চটের ব্যাগের চাহিদা রয়েছে সারা দেশে। বিশেষ করে হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশের চিনি বা আটা কারখানায় এ রাজ্যর চটের ব্যাগ ব্যবহৃত হয়। গত বছর জোগানে প্রায় ১৫ শতাংশ ঘাটতি ছিল। তার অন্যতম কারণ চটকল বন্ধ ও প্রয়োজনীয় কর্মীর অভাব। সেই সমস্যা সমাধানে ইতিমধ্যেই বন্ধ থাকা ১৭ চটকল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় শ্রমদপ্তরের উদ্যোগে জুট মিলে প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের শুভ উদ্বোধন হল হালিশহরের হুকুমচাঁদ জুট মিলে। উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, সচিব ও শ্রম কমিশনার জাভেদ আখতার, জেলাশাসক সুমিত গুপ্ত, বিধায়ক পার্থ ভৌমিক, সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম-সহ সরকারি আধিকারিকবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev