| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি লিখছেন অভিষেক সামন্ত

Reporter
অভিষেক সামন্ত / ৫৩৩ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ১০ জুলাই, ২০২১

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূলের বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত। এদিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চেতলায় প্রতিবাদ বিক্ষোভ করেন ববি হাকিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌজন্যে দেশে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাস ছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়া ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ করছেন তৃণমূলের নেতা-কর্মীরা। চুঁচুড়ার মতোই কুলটিতে যুব তৃণমূলের তরফে অভিনব বিক্ষোভও হয়েছে। বাংলা-ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় নিজেদের জামা পুড়িয়ে, রান্না করে বিক্ষোভে শামিল হন দলের রাজ্য নেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়-সহ কর্মীরা।

শনিবার হাসমিচকে শিলিগুড়ি টাউন তৃনমূল কংগ্রেস ১ এবং ২ এর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। এদিন সকালে শিলিগুড়ি গৌতম দেব মাটির হাড়িতে রান্না করে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। তিনি বলেন, যে হারে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে তা কেনার ক্ষমতা গ্রামের মানুষ এবং শহরের নিম্ন মধ্যবিত্ত মানুষদের নেই। মানুষ আবার জ্বালানির সন্ধানে রাস্তায় নামছে। পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার তৃণমূলের বিরোধী দলনেতা রঞ্জন সরকার এবং মহিলা দলনেত্রী সুস্মিতা সেনগুপ্ত এবং শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মদন ভট্টাচার্য্য। এদিন শিলিগুড়ি শহরের বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে গণ সাক্ষর সংগ্রহ করা হয়। শিলিগুড়ির ভেনাস মোড়েও এদিন তৃণমূল বিক্ষোভ কর্মসূচি পালন করে।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি অবস্থান বিক্ষোভ হয় দক্ষিন দিনাজপুর জেলাতেও। গঙ্গারামপুর চৌপথিতে দু’দিনব্যাপী তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে ব্যানার-ফেস্টুন গলায় ঝুলিয়ে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন গঙ্গারামপুরে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস, গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মৃনাল সরকার, জেলা পরিষদের সহ সভাধিপতি ললিতা টিগ্গা প্রমুখ।

বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার সামনে থেকে কার্জনগেট পর্যন্ত সাইকেল চালিয়ে বিক্ষোভে শামিল হন। অন্যদিকে মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী চারচাকা গাড়িতে দড়ি বেঁধে দড়ি ধরে চারচাকা টেনে প্রতিবাদ জানালেন।

বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার সামনে থেকে কার্জনগেট পর্যন্ত সাইকেল চালিয়ে বিক্ষোভে শামিল হন। অন্যদিকে মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী চারচাকা গাড়িতে দড়ি বেঁধে দড়ি ধরে চারচাকা টেনে প্রতিবাদ জানালেন।

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পেট্রল-ডিজেল এবং রান্নার গ্যাসের সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক ও পৌরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কর্মী-সমর্থকরা।

এদিন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আকরুজ্জামানের উপস্থিতিতে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীরউদ্দিন বিশ্বাসের উদ্যোগে সম্মতিনগর বেলতলা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এই একই দাবি নিয়ে নবগ্রাম পলসনডা মোড়ে নবগ্রামের তৃণমূল কংগ্রেস বিধায়ক কানাই চন্দ্র মন্ডলের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

সহায়তা : কুশল দাশগুপ্ত (শিলিগুড়ি), জয়দীপ মৈত্র, (দক্ষিণ দিনাজপুর)

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev