| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আমেরিকাঃ ট্র্যাশ ন্যাশানালিজম বনাম মানুষের অধিকার

Reporter
রঞ্জন সেন / ৫৯৬ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

জাতীয়তাবাদ ব্যাপারটার একটা ইতিবাচক দিক আছে। সময় সময় তা একটা দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যায়। আবার জাতীয়তাবাদের নামে অন্ধ জাতিবিদ্বেষ এবং  যুদ্ধবাদ দেশকে আদতে পিছিয়ে দেয়। তার চোখ শুধুই মানুষের অধিকারকে খর্ব করার দিকে। সাম্প্রতিক সময়ে এর বহু নমুনা আমরা আমাদের দেশে দেখেছি। এবার তার প্রতিফলন দেখা গেল মার্কিন মুলুকের প্রেসিডেন্ট নির্বাচনে। আমেরিকার নির্বাচনে এবার ট্রাম্পের পক্ষে যতটা ভোট পড়বে বলে আশা করা গিয়েছিল, তার থেকেও অনেক বেশি ভোট পড়েছে তার দিকে। আমেরিকা শুধু আমেরিকানদের জন্য এমনই একটা জিগিরকে প্রশ্রয় দিয়েছিলেন ট্রাম্প। তা তাকে ডিভিডেন্ট দিয়েছে। ট্র্যাশ ন্যাশানালিজমের জিগির তুলে অনেক বেশি ভোট পেয়েছেন ট্রাম্প, যা তাকে শেষ অবধি লড়াইয়ে রেখেছে। বাইডেনের জয়ে বাধা সৃষ্টি করতে পেরেছেন তিনি। ট্রাম্প এখনও তার বকবকম চালিয়ে যেতে পারছেন। তাকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে।

আমেরিকার ভোট ভারত আর আমেরিকাকে যেন একটা বিন্দুতে মিলিয়ে দিল। এখানে হিন্দু জাতীয়তাবাদের তাস খেলুড়েরা বহু মানুষকে ভুল বুঝিয়ে তাদের পাশে জড়ো করতে পেরেছেন। যদিও সমবেত মানুষদের তাতে কোন মঙ্গল হয়নি। অন্যদিকে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেখা গেল হাস্যকর ও ভুলভাল কথাবার্তা বলায় রেকর্ড সৃষ্টিকারী ট্রাম্প এর পিছনে রয়েছে ‘হোয়াইট ট্র্যাশ’দের গোটা অংশটা। এই সমর্থনের জোরেই লড়াইয়ে টিঁকে রয়েছেন ট্রাম্প। সমানতালে ট্রাম্পেট বাজাচ্ছেন তিনি। করোনার মৃত্যুমিছিল অব্যাহত যে দেশের প্রেসিডেন্ট বলেন, মাস্কের দরকার নেই তার পিছনেও জুটে গেল বহু মানুষ! আমেরিকার ভোট অন্ধ ও একইসঙ্গে রদ্দি জাতীয়তাবাদের এক নজির সৃষ্টি করলো। মুছে যাওয়ার মত কাজ করেও এই বাজারে ৪৮% ভোট পেল রিপাবলিকানরা। এ এক বিপজ্জনক প্রবণতা!

এটা পরিষ্কার যে ট্রাম্পের সিগনেচার রেস পলিটিক্সের ফাঁদে পড়ে আড়াআড়ি ভাগ হয়ে গেছে আমেরিকা। যার নিট ফল দাঁড়ালো বাইডেন জিতেও কোন লাভ হল না। কারণ, সিনেটে ডেমোক্র্যাটদের ধুয়ে মুছে দিয়েছে রিপাবলিকানরা। সবার নজর এখন মার্কিন কংগ্রেসের দিকে। সেখানেও ডেমোক্র্যাটরা খুব একটা সুবিধা করতে পারবেন বলে মনে হচ্ছে না।

মার্কিন মুলুকে উগ্র জাতীয়তাবাদ কথাটাকে কনজারভেটিজম হিসেবেই ব্যাখ্যা করা হয়। নিজেদের বিপক্ষে যে কোন মতবাদ এবং কাজকে এরা দেশবিরোধী হিসেবে চিহ্নিত করেন। এবারের ভোটের ফল দেখে ট্রাম্পসঙ্গী ‘প্রতিবাদী’ উকিলের দলও অতি সক্রিয় হয়ে উঠেছেন। মিশিগানে এবং নেভাডায় বাইডেন কিছুটা এগিয়ে যেতেই ট্রাম্পের মামলাবাজ ব্যাটেলিয়ান হৈচৈ শুরু করে দিয়েছেন। মিশিগান এবং উইসকনসিনে হারের মুখে ফের ভোট গোনার দাবি তুলেছেন ট্রাম্প।

আশার কথা এই যে এত কিছুর পরেও ধীর গতির কচ্ছপের মত গুটি গুটি পায়ে জয়ের দিকে এগিয়ে চলেছেন বাইডেন। যুক্তিবাদী ও গণতন্ত্রের পূজারি মানুষের অধিকাংশই তার সঙ্গে আছেন। এই লেখার সময় অবধি পেনিসিলভ্যানিয়াতে বাইডেন আপাতত পিছিয়ে থাকলেও এখনও ওই রাজ্যে অজস্র কাউন্টির ভোট গণনা বাকি রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই রাজ্যে শেষ হাসি হাসবেন বাইডেন।

শুধু ভাবাচ্ছে ট্র্যাশ ন্যাশানালিজমের উত্থান। ভারত হোক বা আমেরিকা যা শেষ বিচারে দেশ-জাতি-সভ্যতা সবকিছুকেই পিছিয়ে দেয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev